Colossians 1:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ অ-ইহুদীদের মধ্যে সেই নিগূঢ়-তত্ত্বের গৌরব-ধন কি, তা পবিত্রগণকে জানাতে আল্লাহ্র বাসনা হল; সেই নিগূঢ়তত্ত্ব হল তোমাদের মধ্যে মসীহ্, গৌরবের আশা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর চেয়েছিলেন, তাঁরা জানবে যে খ্রীষ্টের ঐশ্বর্য ও গৌরব অইহুদিদের জন্যও। আর এই হল সেই গুপ্তরহস্য: খ্রীষ্ট তোমাদের মধ্যে বাস করেন; এই সত্য তোমাদের আশ্বাস দেয় যে তোমরাও তাঁর গৌরবের ভাগীদার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব-ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল; তাহা তোমাদের মধ্যবর্ত্তী খ্রীষ্ট, গৌরবের আশা;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তাঁর আপন লোকদের কাছে তাঁর মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন; সেই মহান সত্য সব মানুষের জন্য৷ সেই গুপ্ত সত্য খ্রীষ্ট স্বয়ং যিনি তোমাদের মধ্যে আছেন এবং ঈশ্বরের গৌরবের ভাগী হবার জন্য তিনিই কেবল আমাদের ভরসা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরজাতীয়দের মধ্যে সেই গোপনতত্ত্বের গৌরব-ধন কি তা পবিত্র লোকদের জানাতে ঈশ্বরের ইচ্ছা হল, তোমাদের মধ্যে খ্রীষ্টের মহিমার আস্থা তোমরা পেয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব-ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল; তাহা তোমাদের মধ্যবর্তী খ্রীষ্ট, গৌরবের আশা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর চাইলেন, অযিহূদীদের মধ্যেও তাঁর এই গুপ্ত সত্যের মহা গৌরব যে কি, তা যেন তাঁর সব লোকেরা জানতে পারে। সেই সত্য এই-খ্রীষ্ট তোমাদের অন্তরে আছেন বলে তোমরা মহিমা পাবার আশ্বাস পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ চাইলেন, অ-ইহুদীদের মধ্যেও তাঁর এই গোপন সত্যের মহা গৌরব যে কি, তা যেন তাঁর সব বান্দারা জানতে পারে। সেই সত্য এই-মসীহ্ তোমাদের দিলে আছেন বলে তোমরা মহিমা পাবার আশ্বাস পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বজাতির মঙ্গলের জন্য তাঁর ভক্তদের কাছেই এই নিগূঢ়তত্ত্বের ঐশ্বর্য প্রকাশ করার সঙ্কল্প ঈশ্বর করেছেন। তেআমাদের অন্তরে বিরাজমান খ্রীষ্টই সেই নিগূঢ়তত্ত্ব —তোমাদের ভাবী মহিমার প্রত্যাশার আধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর আপন লোকদের কাছে তাঁর মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন; সেই মহান সত্য সব মানুষের জন্য৷ সেই গুপ্ত সত্য খ্রীষ্ট স্বয়ং যিনি তোমাদের মধ্যে আছেন এবং ঈশ্বরের গৌরবের ভাগী হবার জন্য তিনিই কেবল আমাদের ভরসা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অযিহুদিদের মধ্যে সেই গোপন তত্ত্বের গৌরব-ধন কি তা পবিত্র লোকদের জানাতে ঈশ্বরের ইচ্ছা হল, তোমাদের মধ্যে খ্রীষ্টের মহিমার আস্থা তোমরা পেয়েছ।