Colossians 1:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁকেই আমরা ঘোষণা করছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মানুষকে সচেতন করছি ও প্রত্যেক মানুষকে শিক্ষা দিচ্ছি, যেন প্রত্যেক মানুষকে মসীহে পরিপক্ক করে উপস্থিত করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাঁকেই প্রচার করি। প্রত্যেককে আমরা পূর্ণরূপে সতর্ক করে তুলি এবং শিক্ষা দিই যেন প্রত্যেককে খ্রীষ্টে নিখুঁতরূপে উপস্থিত করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রীষ্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই সমস্ত প্রজ্ঞায় প্রত্যেককে বিশদভাবে উপদেশ দিয়ে এবং সতর্ক করে আমরা খ্রীষ্টকে প্রচার করি, যাতে প্রত্যেককে ঈশ্বরের কাছে খ্রীষ্টে পরিপক্ক মানুষ হিসেবে উপস্থিত করতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁকেই আমরা প্রচার করছি। আমরা প্রত্যেক মানুষকে সতর্ক করছি এবং প্রত্যেক মানুষকে শিক্ষা দিচ্ছি যেন প্রত্যেক মানুষকে খ্রীষ্টের সব জ্ঞানে জ্ঞানবান করতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রীষ্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই খ্রীষ্টের বিষয় আমরা প্রচার করি, অর্থাৎ ঈশ্বরের দেওয়া অসীম জ্ঞানের সংগে আমরা প্রত্যেক লোককে সতর্ক করি ও শিক্ষা দিই, যেন প্রত্যেককেই আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে পূর্ণ করে তুলতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই মসীহের বিষয় আমরা তবলিগ করি, অর্থাৎ আল্লাহ্‌র দেওয়া অসীম জ্ঞানের সংগে আমরা প্রত্যেক লোককে সতর্ক করি ও শিক্ষা দিই, যেন প্রত্যেককেই আমরা মসীহের মধ্য দিয়ে পূর্ণ করে তুলতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সমস্ত প্রজ্ঞায় প্রত্যেককে বিশদভাবে উপদেশ দিয়ে এবং সতর্ক করে আমরা খ্রীষ্টকে প্রচার করি, যাতে প্রত্যেককে ঈশ্বরের কাছে খ্রীষ্টে পরিপক্ক মানুষ হিসেবে উপস্থিত করতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকেই আমরা প্রচার করছি। আমরা প্রত্যেক মানুষকে সতর্ক করছি এবং প্রত্যেক মানুষকে শিক্ষা দিচ্ছি যেন প্রত্যেক মানুষকে খ্রীষ্টের সব জ্ঞানে জ্ঞানবান করতে পারি।