Colossians 1:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই উদ্দেশ্যেই তাঁর যে মহাশক্তি আমার মধ্যে সপরাক্রমে কাজ করছে, সেই শক্তি অনুসারে প্রাণপণ পরিশ্রমও করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উদ্দেশ্যে খ্রীষ্টের যেসব শক্তি আমার মধ্যে প্রবলভাবে সক্রিয়, তাঁরই সহায়তায় আমি পরিশ্রম ও সংগ্রাম করে চলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার যে কার্য্যসাধক শক্তি আমাতে সপরাক্রমে নিজ কার্য্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই উদ্দেশ্যে আমার মধ্যে মহাপরাক্রমে ক্রিয়াশীল খ্রীষ্টের শক্তি ব্যবহার করে আমি পরিশ্রম ও সংগ্রাম করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কাজের ক্ষমতা দিয়ে ঈশ্বর আমাকে উজ্জীবিত করেছেন সেই ভূমিকা পালন করার জন্য আমি পরিশ্রম ও সংগ্রাম করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার যে কার্যসাধক শক্তি আমাতে পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই উদ্দেশ্যেই ঈশ্বরের যে মহা শক্তি আমার মধ্যে কাজ করছে সেই শক্তি অনুসারে আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই উদ্দেশ্যেই আল্লাহ্‌র যে মহাশক্তি আমার মধ্যে কাজ করছে সেই শক্তি অনুসারে আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই উদ্দেশ্যেই খ্রীষ্টের যে মহাশক্তি আমার মধ্যে সক্রিয়, তারই প্রভাবে আমি প্রাণপণ পরিশ্রম করে চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই উদ্দেশ্যে আমার মধ্যে মহাপরাক্রমে ক্রিয়াশীল খ্রীষ্টের শক্তি ব্যবহার করে আমি পরিশ্রম ও সংগ্রাম করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কাজের ক্ষমতা দিয়ে ঈশ্বর আমাকে উজ্জীবিত করেছেন সেই ভূমিকা পালন করার জন্য আমি পরিশ্রম ও সংগ্রাম করব।