Colossians 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সব সময় তোমাদের জন্য মুনাজাতের সময় আমাদের ঈসা মসীহের পিতা আল্লাহ্র শুকরিয়া করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জন্য প্রার্থনা করার সময় আমরা সবসময় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সর্ব্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রার্থনা করার সময় সব সময়ই তোমাদের হয়ে প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট যীশুর উপর তোমাদের বিশ্বাস এবং ঈশ্বরের সব লোকদের প্রতি তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি, আর সেইজন্য যতবার আমরা তোমাদের জন্য প্রার্থনা করি ততবারই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিয়ে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্ ঈসার উপর তোমাদের ঈমান এবং আল্লাহ্র সব বান্দাদের প্রতি তোমাদের মহব্বতের কথা আমরা শুনেছি, আর সেইজন্য যতবার আমরা তোমাদের জন্য মুনাজাত করি ততবারই আমাদের হযরত ঈসা মসীহের পিতা আল্লাহ্কে আমরা শুকরিয়া জানিয়ে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্য যখন প্রার্থনা করি সেই সময় প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রার্থনা করার সময় সব সময়ই তোমাদের হয়ে প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা সবদিন তোমাদের জন্য প্রার্থনা করি।