Colossians 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর মূল সেই প্রত্যাশিত বিষয়, যা তোমাদের জন্য বেহেশতে রাখা হয়েছে। এই প্রত্যাশিত বিষয় সম্বন্ধে তোমরা ইঞ্জিল, অর্থাৎ সত্যের কালাম থেকে আগেই শুনতে পেয়েছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিশ্বাস ও প্রেম প্রত্যাশা থেকে উৎসারিত হয়, যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে, তা সত্যবাণীর মাধ্যমে তোমরা আগেই শুনেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার মূল সেই প্রত্যাশিত বিষয়, যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে। তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্ব্বে শুনিয়াছ,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই বিশ্বাস ও ভালবাসার কারণ তোমাদের অন্তরের সেই প্রত্যাশা৷ তোমরা জান য়ে তোমরা যা কিছু প্রত্যাশা করছ, সে সব স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে৷ যখন সত্য শিক্ষা ও সুসমাচার তোমাদের কাছে বলা হয়েছিল, তখনই প্রথম সেই প্রত্যাশার বৃত্তান্ত তোমরা শুনেছিলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ স্বর্গে তোমাদের জন্য অনেক আশার বিষয় রয়েছে। এই আশার বিষয়ে তোমরা সুসমাচারে সত্যের কথা আগে শুনেছ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার মূল সেই প্রত্যাশিত বিষয়, যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে। তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে এই বিশ্বাস ও ভালবাসা জন্মেছে। যে সুখবর, অর্থাৎ সত্যের বাক্য তোমাদের কাছে পৌঁছেছে তার মধ্যেই তোমরা এই আশার কথা শুনেছ্।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেহেশতে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে এই ঈমান ও মহব্বত জন্মেছে। যে সুসংবাদ, অর্থাৎ সত্যের কালাম তোমাদের কাছে পৌঁছেছে তার মধ্যেই তোমরা এই আশার কথা শুনেছ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাস্তবিক এর উৎপত্তি সেই প্রত্যাশা থেকে যা স্বর্গে তোমাদের জন্য সংরক্ষিত। এ কথা তোমরা শুনেছিলে যখন সুসমাচারের সত্যের বাণী
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বিশ্বাস ও ভালবাসার কারণ তোমাদের অন্তরের সেই প্রত্যাশা৷ তোমরা জান যে তোমরা যা কিছু প্রত্যাশা করছ, সে সব স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে৷ যখন সত্য শিক্ষা ও সুসমাচার তোমাদের কাছে বলা হয়েছিল, তখনই প্রথম সেই প্রত্যাশার বৃত্তান্ত তোমরা শুনেছিলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ স্বর্গে তোমাদের জন্য অনেক আশার বিষয় রয়েছে। এই আশার বিষয়ে তোমরা সুসমাচারে সত্যের কথা আগে শুনেছ,