Colossians 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ইঞ্জিল তোমাদের কাছে উপস্থিত হয়েছে। এটি যেমন সমস্ত দুনিয়াতে ফলবান হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে, তেমনি যেদিন তোমরা তা শুনেছিলে এবং আল্লাহ্‌র রহমত সত্যিকারভাবে জেনেছিলে, তোমাদের মধ্যেও সেদিন থেকে তা ফলবান হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে। সুসমাচার শোনার ও ঈশ্বরের অনুগ্রহের নিগূঢ় সত্যকে উপলব্ধি করার দিন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয়, তেমনই সারা জগতে এই সুসমাচার ফলপ্রসূ হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান্‌ ও বর্দ্ধিষ্ণু হইতেছে; তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে, যে দিনে তোমরা তাহা শুনিয়াছিলে, এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হচ্ছে আর তা ফলদাযী হচ্ছে ও বৃদ্ধি লাভ করছে৷ তোমরা যখন সুসমাচার শুনে ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছিলে তখন থেকে তোমাদের মধ্যেও তা সেই একইভাবে কাজ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে সুসমাচার তোমাদের কাছে এসেছে যা সারা বিশ্বে ফলপ্রসু এবং প্রচারিত হচ্ছে, যেদিন থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাকে সত্য বলে জেনেছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে; তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে, যে দিনে তোমরা তাহা শুনিয়াছিলে, এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সুখবর সারা জগতে ছড়িয়ে পড়ে ফল জন্মাচ্ছে এবং দিন দিন এগিয়ে যাচ্ছে। যেদিন তোমরা এই সুখবর শুনেছ এবং ঈশ্বরের দয়ার কথা সত্যি করে জেনেছ সেই দিন থেকে তা তোমাদের মধ্যেও ঠিক তেমনিভাবে কাজ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সুসংবাদ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে ফল জন্মাচ্ছে এবং দিন দিন এগিয়ে যাচ্ছে। যেদিন তোমরা এই সুসংবাদ শুনেছ এবং আল্লাহ্‌র রহমতের কথা সত্যি করে জেনেছ সেই দিন থেকে তা তোমাদের মধ্যেও ঠিক তেমনিভাবে কাজ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কাছে প্রচারিত হয়েছিল। যেদিন তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাঁর স্বরূপ ও অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেছিলে, তখন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে তেমনই সারা জগতে ফলপ্রসূ হচ্ছে এবং বৃদ্ধিলাভ করে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হচ্ছে আর তা ফলদায়ী হচ্ছে ও বৃদ্ধি লাভ করছে৷ তোমরা যখন সুসমাচার শুনে ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছিলে তখন থেকে তোমাদের মধ্যেও তা সেই একইভাবে কাজ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সুসমাচার তোমাদের কাছে এসেছে যা সারা পৃথিবীতে ফলপ্রসু এবং প্রচারিত হচ্ছে, যেদিন থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাকে সত্য বলে জেনেছিলে।