Colossians 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমাদের প্রিয় সহ-গোলাম ইপাফ্রার কাছে সেরকম শিক্ষাই পেয়েছ; তিনি তোমাদের পক্ষে মসীহের বিশ্বস্ত পরিচারক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা তোমরা আমাদের প্রিয় সহ-সেবক ইপাফ্রার কাছে শিক্ষা পেয়েছ, যিনি আমাদের পক্ষে খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ; তিনি তোমাদের নিমিত্তে খ্রীষ্টের বিশ্বস্ত পরিচারক;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইপাফ্রার কাছ থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছ, ইপাফ্রা আমাদের সহদাস, আমরা তাকে ভালবাসি৷ আমাদের জন্য তিনি খ্রীষ্টের এক বিশ্বস্ত সেবক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের প্রিয় সহকর্মী ইপাফ্রার কাছ থেকে তোমরা এই শিক্ষা পেয়েছিলে, তোমাদের জন্য তিনি খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক হয়েছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ; তিনি তোমাদের নিমিত্তে খ্রীষ্টের বিশ্বস্ত পরিচারক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সুখবরের কথা তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে শুনেছ। তিনি তোমাদের পক্ষ থেকে খ্রীষ্টের একজন বিশ্বস্ত সেবাকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সুসংবাদের কথা তোমরা আমাদের প্রিয় সহ-গোলাম ইপাফ্রার কাছে শুনেছ। তিনি তোমাদের পক্ষ থেকে মসীহের একজন বিশ্বস্ত সেবাকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রিয় সহকর্মী ইপাফ্রার কাছে তোমরা এই শিক্ষাই লাভ করেছ। তিনি খ্রীষ্টের দাস ও আমাদের বিশ্বস্ত প্রতিনিধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইপাফ্রার কাছ থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছ, ইপাফ্রা আমাদের সহদাস, আমরা তাকে ভালবাসি৷ আমাদের জন্য তিনি খ্রীষ্টের এক বিশ্বস্ত সেবক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের প্রিয় ঈশ্বরের দাস ইপাফ্রার কাছ থেকে তোমরা এই শিক্ষা পেয়েছিলে, তোমাদের জন্য তিনি খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক হয়েছিলেন।