Colossians 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি চাই যেন তোমরা জানতে পার যে, তোমাদের ও লায়দিকেয়াস্থ লোকদের জন্য ও যত লোক আমাকে সম্মুখাসম্মুখি দেখে নি, তাদের জন্য আমি কত দূর প্রাণপণ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লায়োদেকিয়ার অধিবাসীদের ও যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়নি, তাদের এবং তোমাদের জন্য আমি কত সংগ্রাম করে চলেছি, তোমাদের তা অবগত করতে চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার ইচ্ছা এই, যেন তোমরা জানিতে পার, তোমাদের ও লায়দিকেয়াস্থ লোকদের জন্য, ও যত লোক আমার মাংসময় মুখ দেখে নাই, তাহাদের জন্য, আমি কত দূর প্রাণপণ করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি চাই, তোমরা জান য়ে তোমাদের সাহায্য করার জন্য আমি কতো কঠোর পরিশ্রম করছি৷ লায়দিকেয়ার লোকদের ও আরো অনেকের জন্যও পরিশ্রম করছি, যাদের সঙ্গে আমার সাক্ষাত্ বা পরিচয় হয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের জানাতে চাই আমি তোমাদের জন্য, লায়দিকেয়ার লোকদের জন্য এবং যারা আমার মাংসময় মুখ দেখে নি তাদের জন্য আমি কঠোর পরিশ্রম করছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার ইচ্ছা এই, যেন তোমরা জানিতে পার, তোমাদের ও লায়দিকেয়াস্থ লোকদের জন্য, ও যত লোক আমার মাংসময় মুখ দেখে নাই, তাহাদের জন্য, আমি কত দূর প্রাণপণ করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের জানাতে চাই যে, তোমাদের জন্য এবং লায়দিকেয়া শহরের মণ্ডলীর লোকদের জন্য, আর যারা আমাকে দেখে নি তাদের সকলের জন্য আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের জানাতে চাই যে, তোমাদের জন্য এবং লায়দিকেয়া শহরের জামাতের লোকদের জন্য, আর যারা আমাকে দেখে নি তাদের সকলের জন্য আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের জানাতে চাই যে তোমাদের জন্য, লায়দেকিয়ানিবাসী এবং অন্যান্য যারা আমাকে এখনও চোখে দেখেনি তাদের জন্য আমি কত উদ্বেগ বোধ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চাই, তোমরা জান যে তোমাদের সাহায্য করার জন্য আমি কতো কঠোর পরিশ্রম করছি৷ লায়দিকেয়ার লোকদের ও আরো অনেকের জন্যও পরিশ্রম করছি, যাদের সঙ্গে আমার সাক্ষাৎ বা পরিচয় হয় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের জানাতে চাই আমি তোমাদের জন্য, লায়দিকেয়া শহরের লোকদের জন্য এবং যারা আমার দেহে মুখ দেখেনি তাদের জন্য আমি কঠোর পরিশ্রম করছি,