Colossians 2:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমরা তাঁরই মধ্যে পূর্ণতা পেয়েছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যিনি সমস্ত পরাক্রম ও কর্তৃত্বের মস্তকস্বরূপ, সেই খ্রীষ্টে তোমরা পূর্ণতা লাভ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমরা তাঁহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্ত্তৃত্বের মস্তক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তোমরা খ্রীষ্টেতেই পূর্ণতা লাভ করেছ, তোমাদের আর কিছুরই প্রযোজন নেই৷ খ্রীষ্ট সমস্ত শাসক ও আধিপত্যের কর্তা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা পূর্ণতা পেয়েছ তাঁতে, যিনি সব শাসন ও ক্ষমতার প্রধান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমরা তাঁহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মহাকাশের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আসমানের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমরা খ্রীষ্টেতেই পূর্ণতা লাভ করেছ, তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই৷ খ্রীষ্ট সমস্ত শাসক ও আধিপত্যের কর্তা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাঁতে জীবনে পূর্ণতা পেয়েছ, যিনি সব পরাক্রমশালীর প্রধান।