Colossians 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুনাহ্-স্বভাব ত্যাগ করার মধ্য দিয়ে তাঁরই মধ্যে তোমাদের খৎনা করানো হয়েছে, এই খৎনা কোন মানুষের হাতে করানো হয় নি, মসীহ্ নিজেই তা করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপময় স্বভাব পরিত্যাগ করে, তাঁর মধ্যেই তোমরা সুন্নতপ্রাপ্ত হয়েছ। সেই সুন্নত-সংস্কার মানুষের হাতে নয়, কিন্তু খ্রীষ্টের দ্বারা সাধিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাতেই তোমরা অহস্তকৃত ত্বক্ছেদে, মাংসের দেহ বস্ত্রবৎ পরিত্যাগে, খ্রীষ্টের ত্বক্ছেদে, ছিন্নত্বক্ হইয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টে তোমাদের ভিন্ন রকমের সুন্নত হয়েছে৷ সেই সুন্নত মানুষের হাত দিয়ে হয় নি, এই সুন্নত হচ্ছে তোমাদের পাপময় প্রকৃতি থেকে মুক্তিলাভ; আর এই রকমের সুন্নত খ্রীষ্টেই সম্পন্ন হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরই মধ্যে তোমার ত্বকছেদ হয়েছিল মানুষের হাতে নয়, ত্বকছেদ হয়েছিল, খ্রীষ্টের প্রবর্তিত ত্বকছেদনে, পাপপূর্ণ শরীরের ওপর থেকে মাংস সরিয়ে দিয়ে তোমাদের পাপমুক্ত করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাতেই তোমরা অহস্তকৃত ত্বক্ছেদে, মাংসের দেহ বস্ত্রবৎ পরিত্যাগে, খ্রীষ্টের ত্বক্ছেদে, ছিন্নত্বক্ হইয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তোমরা খ্রীষ্টের সংগে যুক্ত হয়েছ বলে তোমাদের সুন্নতও করানো হয়েছে। এই সুন্নত কোন মানুষের হাতে করানো হয় নি, খ্রীষ্ট নিজেই তা করেছেন; অর্থাৎ দেহের উপর পাপ-স্বভাবের যে শক্তি ছিল সেই শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তোমরা মসীহের সংগে যুক্ত হয়েছ বলে তোমাদের খৎনাও করানো হয়েছে। এই খৎনা কোন মানুষের হাতে করানো হয় নি, মসীহ্ নিজেই তা করেছেন; অর্থাৎ শরীরের উপর গুনাহ্-স্বভাবের যে শক্তি ছিল সেই শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সঙ্গে যুক্ত হয়ে তোমাদের সুন্নত সংস্কার হয়েছে। এই সংস্কার মানুষের দ্বারা নয়, স্বয়ং খ্রীষ্টের দ্বারা সম্পাদিত। এর ফলে আদিম জৈব প্রবৃত্তির বন্ধন থেকে তোমরা মুক্ত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টে তোমাদের ভিন্ন রকমের সুন্নত হয়েছে৷ সেই সুন্নত মানুষের হাত দিয়ে হয় নি, এই সুন্নত হচ্ছে তোমাদের পাপময় প্রকৃতি থেকে মুক্তিলাভ; আর এই রকমের সুন্নত খ্রীষ্টেই সম্পন্ন হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরই মধ্যে তোমার ত্বকছেদ হয়েছিল মানুষের হাতে নয়, ত্বকছেদ হয়েছিল, খ্রীষ্টের প্রবর্তিত ত্বকছেদনে, পাপপূর্ণ দেহের ওপর থেকে মাংস সরিয়ে দিয়ে তোমাদের পাপমুক্ত করেছেন।