Colossians 2:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা অপরাধে ও খৎনা না করার দরুন মৃত ছিলে, কিন্তু আল্লাহ্ তোমাদেরকে মসীহের সঙ্গে জীবিত করেছেন এবং আমাদের সমস্ত অপরাধ মাফ করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সকল পাপে এবং পাপময় স্বভাবে সুন্নতহীন অবস্থায় তোমরা যখন মৃত ছিলে, তখন ঈশ্বর তোমাদের খ্রীষ্টে জীবিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর তোমাদিগকে, অপরাধে ও তোমাদের মাংসের অত্বক্ছেদে মৃত তোমাদিগকে, তাঁহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নত হয় নি বলে তোমরা আত্মিকভাবে মৃত ছিলে৷ কিন্তু খ্রীষ্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন, আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের মাংসের অত্বকছেদে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর তোমাদিগকে, অপরাধে ও তোমাদের মাংসের ত্বক্ছেদে মৃত তোমাদিগকে, তাঁহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো পাপের দরুন এবং সুন্নত-না-করানোর দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সংগে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো গুনাহের দরুন এবং খৎনা-না-করানোর দরুন মৃত ছিলে, কিন্তু আল্লাহ্ তোমাদের মসীহের সংগে জীবিত করেছেন। তিনি আমাদের সব গুনাহ্ মাফ করেছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও একসময় তোমাদের অপরাধের ফলে এবং তোমাদের সুন্নত সংস্কার না হওয়ায় তোমরা ছিলে মৃত, তবুও ঈশ্বর খ্রীষ্টের সঙ্গেই তোমাদের সঞ্জীবিত করেছেন। তিনি আমাদের সকল অপরাধ ক্ষমা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নত হয় নি বলে তোমরা আত্মিকভাবে মৃত ছিলে৷ কিন্তু খ্রীষ্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন, আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের দেহের অত্বকছেদে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছিলেন।