Colossians 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব তো আগামী বিষয়ের ছায়ামাত্র, কিন্তু আসল বস্তু মসীহের অধিকারেই আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এগুলি ছিল ভবিষ্যতে যা ঘটবে তার ছায়ামাত্র, প্রকৃত বিষয় কিন্তু খ্রীষ্টের মধ্যেই প্রকাশিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ সকল ত আগামী বিষয়ের ছায়ামাত্র, কিন্তু দেহ খ্রীষ্টের।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতীতে ঐ সবকিছু ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়ার মতো, কিন্তু নতুন যা কিছু আসছিল তা খ্রীষ্টের৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জিনিস গুলি যা আসছে তার ছায়া, কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ত আগামী বিষয়ের ছায়ামাত্র, কিন্তু দেহ খ্রীষ্টের।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রীষ্টের মধ্যেই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা মসীহের মধ্যেই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবই আসন্ন ঘটনার পূর্বাভাস মাত্র, বস্তুত খ্রীষ্টই হচ্ছেন পূর্ণ সত্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ঐ সবকিছু ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়ার মতো, কিন্তু নতুন যা কিছু আসছিল তা খ্রীষ্টের৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জিনিসগুলি যা আসছে তার ছায়া, কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্টের দেহ।