Colossians 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা নিজের শরীরকে কষ্ট দেয় ও ফেরেশতাদের এবাদত করে এমন কোন ব্যক্তি তোমাদেরকে বিজয়-মুকুট থেকে বঞ্চিত না করুক; সে যা যা দেখেছে বলে মনে করে সেগুলোতেই বিচরণ করে, নিজের মানবীয় মনের গর্বে বৃথা গর্বিত হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ভ্রান্ত নম্রতায় সুখবোধ করে ও স্বর্গদূতদের আরাধনা করে, পুরস্কারের জন্য তারা যেন তোমাদের অযোগ্য প্রতিপন্ন না করতে পারে। এই ধরনের লোক নিজের দর্শনের কথাই সবিস্তারে বর্ণনা করে; তার জাগতিক মন তাকে অনর্থক মানসিক কল্পনায় দাম্ভিক করে তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোন ব্যক্তি তোমাদিগকে বিজয়মুকুটে বঞ্চিত না করুক; সে যাহা যাহা দেখিয়াছে, সেই গুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্ব্বে বৃথা গর্ব্বিত হয়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা বিনম্রতার ভান করে এবং স্বর্গদূতদের উপাসনা করে আমোদ পায় তাদের কেউ য়েন তোমাদের পুরস্কার প্রাপ্তির অয়োগ্যতা প্রমাণ না করে৷ এইরূপ ব্যক্তি সবসময়েই নিজের দেখা দর্শনের কথা বলে এবং অনাত্মিক চিন্তার দ্বারা বিনা কারণে বিনাশরূপ অহঙ্কারে ফুলে ওঠে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নম্রতায় ও দূতদের পূজায় কোন লোক যেন তোমাদের পুরষ্কার লুঠ না করে। যেন একজন লোক যা দেখেছে সেই রকম থাকে এবং মিথ্যা চিন্তা করে গর্বিত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোন ব্যক্তি তোমাদিগকে বিজয়-মুকুটে বঞ্চিত না করুক; সে যাহা যাহা দেখিয়াছে, সেই গুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজেদের দেহকে কষ্ট দেওয়া ও স্বর্গদূতদের উপাসনা করা যারা দরকারী বলে মনে করে তারা যেন তোমাদের পুরস্কার পাবার পথে বাধা না জন্মায়। এই রকমের লোক যা দেখেছে বলে ভান করে সেই বিষয়ে অনেক বড় বড় কথা বলে এবং বিনা কারণেই অহংকারে ফুলে ওঠে, কারণ তাদের মন পাপ-স্বভাবের অধীন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজেদের শরীরকে কষ্ট দেওয়া ও ফেরেশতাদের এবাদত করা যারা দরকারী বলে মনে করে তারা যেন তোমাদের পুরস্কার পাবার পথে বাধা না জন্মায়। এই রকমের লোক যা দেখেছে বলে ভান করে সেই বিষয়ে অনেক বড় বড় কথা বলে এবং বিনা কারণেই অহংকারে ফুলে ওঠে, কারণ তাদের মন গুনাহ্-স্বভাবের অধীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছদ্ম বিনয় ও দেবদূত উপাসনা যারা করে, তোমাদের যোগ্যতা বিচারের অধিকার তাদের নেই। তারা নিজেদের কল্পিত দিব্যদর্শনের উপর আস্থা স্থাপন করে এবং মানুষী ধ্যান-ধারণার বশে অসার আস্ফালন করে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা বিনম্রতার ভান করে এবং স্বর্গদূতদের উপাসনা করে আমোদ পায় তাদের কেউ যেন তোমাদের পুরস্কার প্রাপ্তির অযোগ্যতা প্রমাণ না করে৷ এইরূপ ব্যক্তি সবসময়েই নিজের দেখা দর্শনের কথা বলে এবং অনাত্মিক চিন্তার দ্বারা বিনা কারণে বিনাশরূপ অহঙ্কারে ফুলে ওঠে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নম্রতায় ও দূতদের পূজায় কোন লোক যেন তোমাদের পুরষ্কার লুট না করে। যেন একজন লোক যা দেখেছে সেই রকম থাকে এবং নিজের মাংসিক মনে চিন্তা করে গর্বিত না হয়।