Colossians 2:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই মাথাকে শক্ত করে ধরে রাখে না, যে মাথার পরিচালনায় সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংযুক্ত হয়ে আল্লাহ্র ইচ্ছাক্রমে বৃদ্ধি পাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সেই মস্তকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা থেকে সমগ্র দেহ পরিপুষ্ট হয়, পেশী ও গ্রন্থি-বন্ধনীর দ্বারা পরস্পরের সঙ্গে সন্নিবদ্ধ থাকে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বৃদ্ধিলাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাঁহা হইতে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংসক্ত হইয়া, ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরূপ লোকেরা খ্রীষ্টকে ধরে থাকে না, যিনি দেহের মস্তক স্বরূপ৷ সমস্ত দেহটাই খ্রীষ্টের উপর নির্ভরশীল এবং খ্রীষ্টের জন্যই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পরকে যত্ন করে ও পরস্পরের জন্য চিন্তা করে৷ এতেই দেহ শক্তিশালী হয় এবং দেহকে একসাথে ধরে রাখে, আর এইভাবে ঈশ্বরের ইচ্ছানুসারে দেহ বৃদ্ধিলাভ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না, যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন এক সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাঁহা হইতে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংসক্ত হইয়া, ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শক্তভাবে মাথাকে, অর্থাৎ যীশু খ্রীষ্টকে ধরে রাখে না, অথচ সেই মাথার পরিচালনায়ই গোটা দেহটা হাড়- মাংসের বাঁধনে যুক্ত হয়ে ও স্থির থেকে ঈশ্বরের ইচ্ছামত বেড়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শক্তভাবে মাথাকে, অর্থাৎ ঈসা মসীহ্কে ধরে রাখে না, অথচ সেই মাথার পরিচালনায়ই গোটা শরীরটা হাড়-মাংসের বাঁধনে যুক্ত হয়ে ও স্থির থেকে আল্লাহ্র ইচ্ছামত বেড়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সেই মস্তকস্বরূপ খ্রীষ্টের সঙ্গে সংযোগ রাখে না। অথচ তাঁর দ্বারাই সমগ্র দেহ গ্রন্থি ও পেশীর সাহায্যে সন্নিবদ্ধ ও পুষ্ট হয় এবং ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী সমৃদ্ধি লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরূপ লোকেরা খ্রীষ্টকে ধরে থাকে না, যিনি দেহের মস্তক স্বরূপ৷ সমস্ত দেহটাই খ্রীষ্টের উপর নির্ভরশীল এবং খ্রীষ্টের জন্যই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পরকে যত্ন করে ও পরস্পরের জন্য চিন্তা করে৷ এতেই দেহ শক্তিশালী হয় এবং দেহকে একসাথে ধরে রাখে, আর এইভাবে ঈশ্বরের ইচ্ছানুসারে দেহ বৃদ্ধিলাভ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না, যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে।