Colossians 2:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যখন দুনিয়ার নিষ্ফল রীতি-নীতির ছেড়ে মসীহের সঙ্গে মৃত্যুবরণ করেছ, তখন কেন দুনিয়ার লোকদের মত এসব নিয়মের অধীন হচ্ছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে তোমরা জগতের রীতিনীতি থেকে মুক্ত হয়েছ, তাহলে, কেন তোমরা এখনও সেইসব রীতিনীতির অধীনে জীবনযাপন করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রীষ্টের সহিত মরিয়াছ, তখন কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের সঙ্গে তোমাদের মৃত্যু হয়েছে বলে তোমরা জগতের প্রাথমিক শিক্ষার অধীন নও৷ তবু এমনভাবে চলছ য়েন মনে হচ্ছে তোমরা এখনও জগতের লোক৷ তোমরা জগতের এইসব নিয়ম কানুন এখনও মেনে চলছ য়েমন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি তোমরা পৃথিবীর পাপপূর্ণ বিশ্বাস ব্যবস্থায় খ্রীষ্টের সঙ্গে মরেছ, তখন কেন পৃথিবীর লোকেদের মত নিচে নামছ:
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রীষ্টের সহিত মরিয়াছ, তখন কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সংগে মরে তোমরা যখন জগতের নানা রীতিনীতির কাছ থেকে দূরে সরে এসেছ তখন জগতের লোকদের মতই তোমরা কেন আবার জগতের নিয়মের অধীন হচ্ছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সংগে মরে তোমরা যখন দুনিয়ার নানা রীতিনীতির কাছ থেকে দূরে সরে এসেছ তখন দুনিয়ার লোকদের মতই তোমরা কেন আবার দুনিয়ার নিয়মের অধীন হচ্ছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে জাগতিক অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে থাক তাহলে তোমরা কেন এখনও জগতের রীতি অনুযায়ী জীবন যাপন করছ? কেন তোমরা বল, ‘এটা করো না, ওটা খেও না, সেটা ছুঁয়ো না'–?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের সঙ্গে তোমাদের মৃত্যু হয়েছে বলে তোমরা জগতের প্রাথমিক শিক্ষার অধীন নও৷ তবু এমনভাবে চলছ যেন মনে হচ্ছে তোমরা এখনও জগতের লোক৷ তোমরা জগতের এইসব নিয়ম কানুন এখনও মেনে চলছ যেমন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমরা জগতের পাপপূর্ণ বিশ্বাস ব্যবস্থায় খ্রীষ্টের সঙ্গে মরেছ, তবে কেন জগতের বিশ্বাসের কাছে সমর্পিত হয়ে জীবন যাপন করছ: