Colossians 2:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলছি, যেন কেউ মন ভুলানো যুক্তিতর্ক দিয়ে তোমাদেরকে না ভুলায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের একথা বলছি যেন, কোনো মানুষ শ্রুতিসুখকর যুক্তিজাল বিস্তার করে তোমাদের প্রতারিত না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ কথা বলিতেছি, যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি এসব কথা বলছি, য়েন কেউ তোমাদের বড় বড় মতবাদ দিয়ে বিপথগামী না করে; যা মনে হয় ভাল কিন্তু আসলে নিছক মিথ্যা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের এই কথা বলছি, কেউ যেন প্ররোচিত বাক্যে তোমাদের ভুল পথে না চালায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বলিতেছি, যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের এই কথা বলছি যাতে কেউ মন ভুলানো যুক্তিতর্ক দিয়ে তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের এই কথা বলছি যাতে কেউ মন ভুলানো যুক্তিতর্ক দিয়ে তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা আমি এইজন্যই বলছি, আপাতদৃষ্টিতে সুন্দর কথার মায়াজালে কেউ যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এসব কথা বলছি, যেন কেউ তোমাদের বড় বড় মতবাদ দিয়ে বিপথগামী না করে; যা মনে হয় ভাল কিন্তু আসলে নিছক মিথ্যা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের এই কথা বলছি, কেউ যেন প্ররোচিত বাক্যে তোমাদের ভুল পথে না চালায়।