Colossians 2:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যদিও আমি দৈহিকভাবে অনুপস্থিত, তবুও রূহে তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আনন্দ-পূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও মসীহে ঈমানরূপ সুদৃঢ় গাঁথুনি দেখতে পাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ শারীরিকভাবে আমি তোমাদের কাছে অনুপস্থিত থাকলেও, আত্মায় আমি তোমাদের মধ্যে উপস্থিত আছি। তোমাদের সুশৃঙ্খল জীবন এবং খ্রীষ্টে তোমাদের বিশ্বাস দেখে আমি আনন্দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত, তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এবং আনন্দপূর্ব্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রীষ্টে বিশ্বাসরূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দৈহিকভাবে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকলেও আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গেই আছি৷ তোমাদের সুশৃঙ্খল জীবন দেখে ও খ্রীষ্টে তোমাদের সুদৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যদিও আমি স্বশরীরে তোমাদের সঙ্গে নেই তবুও আত্মাতে তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের ভালো আচরণ এবং খ্রীষ্টেতে তোমাদের দৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দ পাচ্ছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত, তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রীষ্টে বিশ্বাস রূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেহে তোমাদের মধ্যে উপস্থিত না থাকলেও আত্মায় উপস্থিত আছি এবং তোমাদের ভাল চালচলন ও খ্রীষ্টের উপর তোমাদের স্থির বিশ্বাস দেখে আনন্দ পাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শরীরে তোমাদের মধ্যে উপস্থিত না থাকলেও রূহে উপস্থিত আছি এবং তোমাদের ভাল চালচলন ও মসীহের উপর তোমাদের স্থির ঈমান দেখে আনন্দ পাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যদিও দৈহিকভাবে আমি অনুপস্থিত কিন্তু আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের সুশৃঙ্খল জীবন ও খ্রীষ্টের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে তোমরা যে সংঘবদ্ধ হয়ে আছ, তা দেখে আনন্দ লাভ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৈহিকভাবে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকলেও আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গেই আছি৷ তোমাদের সুশৃঙ্খল জীবন দেখে ও খ্রীষ্টে তোমাদের সুদৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদিও আমি নিজে দেহ রূপে তোমাদের সঙ্গে নেই, তবুও আমার আত্মাতে তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের ভালো আচরণ এবং খ্রীষ্টেতে তোমাদের দৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দ পাচ্ছি।