Colossians 2:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরই মধ্যে বদ্ধমূল ও দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যে শিক্ষা লাভ করেছ সেই অনুসারে ঈমানে দৃঢ় থাক এবং শুকরিয়া সহকারে উপ্চে পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও, এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তাঁরই ওপরে তোমরা গড়ে ওঠো এবং য়েমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও; আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ দাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর মধ্যে দৃঢ়ভাবে বুনেছিলেন ও গড়ে তুলেছিলেন, যে শিক্ষা পেয়ে বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়েছিলে এবং ধন্যবাদ দিয়ে প্রাচুর্য্যে ভরে ওঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও, এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের মধ্যে গভীরভাবে ডুবে গিয়ে তাঁরই মধ্যে তোমরা গড়ে উঠতে থাক। তোমরা শিক্ষা পেয়ে যা বিশ্বাস করেছ তাতে স্থির থাক এবং ঈশ্বরকে সব সময় ধন্যবাদ দিতে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের মধ্যে গভীরভাবে ডুবে গিয়ে তাঁরই মধ্যে তোমরা গড়ে উঠতে থাক। তোমরা শিক্ষা পেয়ে যাতে ঈমান এনেছ তাতে স্থির থাক এবং আল্লাহ্কে সব সময় শুকরিয়া জানাতে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মাঝেই তোমাদের মূল গভীরভাবে প্রোথিত হোক, তাঁর ওপরেই গড়ে উঠুক তোমাদের জীবন। যে শিক্ষা তোমরা লাভ করেছ সেই অনুযায়ী বিশ্বাসে দৃঢ় এবং কৃতজ্ঞতায় উচ্ছল হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তাঁরই ওপরে তোমরা গড়ে ওঠো এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও; আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ দাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মধ্যে দৃঢ়ভাবে বুনেছিলেন ও গড়ে তুলেছিলেন, যে শিক্ষা পেয়ে বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়েছিলে এবং ধন্যবাদ দিয়ে প্রাচুর্য্যে ভরে ওঠ।