Colossians 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা যখন মসীহের সঙ্গে উত্থাপিত হয়েছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা কর, যেখানে মসীহ্‌ আল্লাহ্‌র ডান পাশে বসে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, তোমরা যেহেতু খ্রীষ্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডানদিকে, যেখানে খ্রীষ্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা যখন খ্রীষ্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্দ্ধ স্থানের বিষয় চেষ্টা কর, যেখানে খ্রীষ্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের সঙ্গে তোমরা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছ; তাই স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা কর, য়েখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সঙ্গে তুলেছেন, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন সেই জায়গার বিষয় চিন্তা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা যখন খ্রীষ্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা কর, যেখানে খ্রীষ্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তোমরা যখন খ্রীষ্টের সংগে মৃত্যু থেকে জীবিত হয়েছ তখন খ্রীষ্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তোমরা যখন মসীহের সংগে মৃত্যু থেকে জীবিত হয়েছ তখন মসীহ্‌ বেহেশতে যেখানে আল্লাহ্‌র ডান দিকে বসে আছেন সেই বেহেশতী বিষয়গুলোর জন্য আগ্রহী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে পুনরুজ্জীবিত হয়ে থাক তাহলে স্বর্গীয় বিষয়ের অন্বেষণ কর, কারণ সেখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে সমাসীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের সঙ্গে তোমরা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছ; তাই স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা কর, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সঙ্গে তুলেছেন, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন সেই স্বর্গীয় জায়গার বিষয় চিন্তা কর।