Colossians 3:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই নতুনী-করণের মধ্যে গ্রীক বা ইহুদী, খৎনা-করানো বা খৎনা-না-করানো, বর্বর, স্কুথীয়, গোলাম বা স্বাধীন বলে আর কিছু নেই, কিন্তু মসীহ্ই সর্বেসর্বা আর তিনিই সমস্ত কিছুর মধ্যে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুথীয়, ক্রীতদাস বা স্বাধীন বলে কিছু নেই, খ্রীষ্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এস্থানে গ্রীক কি যিহূদী, ছিন্নত্বক্ কি অচ্ছিন্নত্বক্, বর্ব্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রীষ্টই সর্ব্বেসর্ব্বা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই নতুন জীবনে ইহুদী কি গ্রীক এর মধ্যে কোন পার্থক্য নেই৷ যাদের সুন্নত হয়েছে আর যাদের সুন্নত হয় নি, অথবা কোন বিদেশী বা বর্বর এদের মধ্যে কোন পার্থক্য নেই৷ ক্রীতদাস বা স্বাধীনের মধ্যে কোন পার্থক্য নেই৷ খ্রীষ্ট ঐসব বিশ্বাসীদের মধ্যে বাস করেন৷ একমাত্র খ্রীষ্টই হলেন প্রযোজনীয় বিষয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখানে এই জ্ঞানের মধ্যে গ্রীক এবং যিহূদী, ছিন্নত্বক্ এবং অচ্ছিন্নত্বক্, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলে কিছু নেই, কিন্তু খ্রীষ্টই সব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই স্থানে গ্রীক কি যিহূদী, ছিন্নত্বক্ কি অচ্ছিন্নত্বক্, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রীষ্টই সর্বেসর্বা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থায় অযিহূদী বা যিহূদীর মধ্যে, সুন্নত-করানো বা সুন্নত-না-করানো লোকের মধ্যে, অশিক্ষিত, নীচজাতি, দাস বা স্বাধীন লোকের মধ্যে কোন তফাৎ নেই; সেখানে খ্রীষ্টই প্রধান এবং তিনি প্রত্যেকের মধ্যেই আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থায় অ-ইহুদী বা ইহুদীর মধ্যে, খৎনা-করানো বা খৎনা-না-করানো লোকের মধ্যে, অশিক্ষিত, নীচজাতি, গোলাম বা স্বাধীন লোকের মধ্যে কোন তফাৎ নেই; সেখানে মসীহ্ই প্রধান এবং তিনি প্রত্যেকের মধ্যেই আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিষয়ে গ্রীক কিম্বা ইহুদী, সুন্নত-সংস্কারপ্রাপ্ত কি সুন্নতহীন, বর্বর, শক, ক্রীতদাস বা স্বাধীন বলে কোন ভেদাভেদ নেই, খ্রীষ্টই সর্বময় এবং সর্বেসর্বা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই নতুন জীবনে ইহুদী কি গ্রীক এর মধ্যে কোন পার্থক্য নেই৷ যাদের সুন্নত হয়েছে আর যাদের সুন্নত হয় নি, অথবা কোন বিদেশী বা বর্বর এদের মধ্যে কোন পার্থক্য নেই৷ ক্রীতদাস বা স্বাধীনের মধ্যে কোন পার্থক্য নেই৷ খ্রীষ্ট ঐসব বিশ্বাসীদের মধ্যে বাস করেন৷ একমাত্র খ্রীষ্টই হলেন প্রয়োজনীয় বিষয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানে এই জ্ঞানের মধ্যে গ্রীক এবং ইহূদি, ছিন্নত্বক এবং অচ্ছিন্নত্বক, বর্ব্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলে কিছু নেই, কিন্তু খ্রীষ্টই সব।