Colossians 3:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মসীহের শান্তি তোমাদের অন্তরে কর্তৃত্ব করুক; তোমাদের তো তারই জন্য এক দেহে আহ্বান করা হয়েছে; আর কৃতজ্ঞ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্ত্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ; আর কৃতজ্ঞ হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু খ্রীষ্ট য়ে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্তচিন্তাকে সংযত রাখুক৷ তোমরা তো সেই কারণেই শান্তি পেতে একদেহে আহূত হয়েছ৷ তোমরা সব সময় কৃতজ্ঞ থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়কে শাসন করুক। এই ছিল সেই শান্তি যা তোমাদের এক দেহে ছিল। কৃতজ্ঞ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ; আর কৃতজ্ঞ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে একদেহ হিসাবে ডাকা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্‌ যে শান্তি দেন সেই শান্তি তোমাদের দিলে থেকে তোমাদের পরিচালনা করুক। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে একশরীর হিসাবে ডাকা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক, এইজন্যই তোমরা এক দেহের অঙ্গীভূত এবং সেই উদ্দেশ্যেই আহুত। তাই তোমরা কৃতজ্ঞ হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু খ্রীষ্ট যে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্ত চিন্তাকে সংযত রাখুক৷ তোমরা তো সেই কারণেই শান্তি পেতে একদেহে আহূত হয়েছ৷ তোমরা সব সময় কৃতজ্ঞ থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়কে শাসন করুক। এই ছিল সেই শান্তি যা তোমাদের এক দেহে ছিল। কৃতজ্ঞ হও।