Colossians 3:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মসীহের কালাম প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় জবুর শরীফের গজল, প্রশংসা গজল ও রূহানিক গজল দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে নিজ নিজ অন্তরে আল্লাহ্র উদ্দেশে গজল গাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্ত্রোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক৷ সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ কর এবং শিক্ষা দাও৷ কৃতজ্ঞচিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের বাক্য প্রচুরভাবে তোমাদের সঙ্গে বাস করুক। তোমাদের সব জ্ঞান দিয়ে গীত এবং স্ত্রোত্র এবং আত্মিক গান দিয়ে একে অপরকে শিক্ষা ও চেতনা দাও, কৃতজ্ঞতা জানিয়ে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সংগে ঈশ্বরের উদ্দেশে গীতসংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের কালামকে তোমাদের দিলে পরিপূর্ণভাবে বাস করতে দাও। আল্লাহ্র দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সংগে আল্লাহ্র উদ্দেশে জবুর শরীফের কাওয়ালী এবং রূহানী ও প্রশংসার গজল কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টের বাণীর অতুল ঐশ্বর্যে তোমাদের জীবন সমৃদ্ধ হোক। পূর্ণ জ্ঞানে তোমরা পরস্পরকে খ্রীষ্টকথা শিক্ষা দাও, সচেতন কর। স্তোত্র, গীত এবং বন্দনা গানে তোমরা ঈশ্বরের কাছে নিবেদন কর তোমাদের অন্তরের কৃতজ্ঞতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক৷ সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ কর এবং শিক্ষা দাও৷ কৃতজ্ঞচিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে বাস করুক। তোমাদের সব জ্ঞান দিয়ে গীত এবং স্ত্রোত্র এবং আত্মিক গান দিয়ে একে অপরকে শিক্ষা ও চেতনা দাও, কৃতজ্ঞতা জানিয়ে তোমরা হৃদয় দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদের সঙ্গে গান কর।