Colossians 3:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কথায় কি কাজে যা কিছু কর সমস্ত কিছুই প্রভু ঈসার নামে কর, তাঁর দ্বারা পিতা আল্লাহ্‌র শুকরিয়া করতে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাক্যে কি কার্য্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কথায় বা কাজে যা কিছু করো, সবই প্রভুর নামে কর এবং পিতা ঈশ্বরকে যীশুর মাধ্যমে ধন্যবাদ দাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তোমরা কথায় অথবা কাজে যা কিছু কর সবই প্রভু যীশুর নামে কর এবং তাঁর মাধ্যমে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাক্যে কি কার্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যা কিছু বল বা কর না কেন তা প্রভু যীশুর নামে কোরো এবং তাঁর মধ্যে দিয়েই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যা কিছু বল বা কর না কেন তা হযরত ঈসার নামে কোরো এবং তাঁর মধ্যে দিয়েই পিতা আল্লাহ্‌কে শুকরিয়া জানায়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কথায় কিম্বা কাজে তোমরা যা কিছু কর না কেন, সবই প্রভু যীশুর নামে করবে। তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কথায় বা কাজে যা কিছু করো, সবই প্রভুর নামে কর এবং পিতা ঈশ্বরকে যীশুর মাধ্যমে ধন্যবাদ দাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমরা কথায় অথবা কাজে যা কিছু কর সবই প্রভু যীশুর নামে কর এবং তাঁর মাধ্যমে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর।