Colossians 3:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা কিছু কর না কেন, মন-প্রাণ দিয়ে কাজ কর, মানুষের কাজ বলে নয়, কিন্তু প্রভুরই কাজ বলে কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য্য কর, মনুষ্যের কর্ম্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম্ম বলিয়া কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো৷ মানুষের জন্য য়ে করছ তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যা কিছু কর, প্রাণ দিয়ে কাজ কর, প্রভুর কাজ হিসাবে কর, লোকের হিসাবে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যা-ই কর না কেন, তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছ বলে মন-প্রাণ দিয়ে কোরো,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যা-ই কর না কেন, তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছ বলে মনপ্রাণ দিয়ে কোরো,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো৷ মানুষের জন্য যে করছ তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কিছু কর, প্রাণ দিয়ে কাজ কর, প্রভুর কাজ হিসাবে কর, লোকের হিসাবে নয়।