Colossians 3:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা জান, প্রভুর কাছ থেকে তোমরা উত্তরাধিকাররূপ প্রতিদান পাবে; তোমরা প্রভু মসীহেরই সেবা করছো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে. ঈশ্বর তাঁর আপনজনদের দেবেন বলে য়ে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টেরই সেবা করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা জান তোমরা উত্তরাধিকার সুত্রে প্রভুর কাছ থেকে পুরষ্কার পাবে। তোমরা প্রভু খ্রীষ্টের দাসের কাজ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমরা তো জান, প্রভু তাঁর লোকদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তাঁরই কাছ থেকে পাবে। তোমরা যাঁর সেবা করছ তিনি প্রভু খ্রীষ্ট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমরা তো জান, প্রভু তাঁর বান্দাদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তাঁরই কাছ থেকে পাবে। তোমরা যাঁর সেবা করছ তিনি হযরত মসীহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেনো, তোমরা প্রভুর কাছ থেকেই তোমাদের প্রাপ্য পুরস্কার পাবে, কারণ তোমরা তোমাদের প্রভু খ্রীষ্টেরই সেবা করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে. ঈশ্বর তাঁর আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টেরই সেবা করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা জান তোমরা উত্তরাধিকার সুত্রে প্রভুর কাছ থেকে পুরষ্কার পাবে। তোমরা প্রভু খ্রীষ্টের দাসের কাজ কর।