Colossians 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মালিকেরা, তোমরা গোলামদের প্রতি ন্যায় ও সৎ ব্যবহার কর, এই কথা জেনো যে, তোমাদেরও এক প্রভু বেহেশতে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনিবেরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ন্যায়সংগত ও শোভনীয় আচরণ করো, কারণ তোমরা জানো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর [প্রভুর কাছে] মুখাপেক্ষা নাই। প্রভুরা, তোমরা দাসদের প্রতি ন্যায় ও সাম্য ব্যবহার কর, জানিও যে, তোমাদেরও এক প্রভু স্বর্গে আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনিবেরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি ন্যায় ও সত্ ব্যবহার করো৷ মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রভুরা, তোমরা দাসদের ওপর ঠিক এবং ভালো ব্যবহার কর এবং যেন তোমাদেরও একজন প্রভু স্বর্গে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভুরা, তোমরা দাসদের প্রতি ন্যায় ও সাম্য ব্যবহার কর, জানিও যে, তোমাদেরও এক প্রভু স্বর্গে আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনিবেরা, স্বর্গে তোমাদেরও একজন মনিব আছেন জেনে তোমরা তোমাদের দাসদের সংগে সৎ এবং ন্যায় ব্যবহার কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মালিকেরা, বেহেশতে তোমাদেরও একজন মালিক আছেন জেনে তোমরা তোমাদের গোলামদের সংগে সৎ এবং ন্যায় ব্যবহার কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনিবেরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি অন্যায় ব্যবহার করো না। মনে রেখ, স্বর্গে তোমাদেরও একজন মনিব রয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনিবরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি ন্যায় ও সৎ ব্যবহার করো৷ মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভুরা, তোমরা দাসদের ওপর ঠিক এবং ভালো ব্যবহার কর এবং যেন তোমাদেরও একজন প্রভু স্বর্গে আছেন।