Colossians 4:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সহবন্দী আরিষ্টার্খ এবং বার্নাবার আত্মীয়, মার্ক তোমাদের সালাম জানাচ্ছেন। মার্কের বিষয়ে তোমরা হুকুম পেয়েছ যে, তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন তবে তাঁকে গ্রহণ করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কারাগারের সঙ্গী আরিষ্টার্খ এবং বার্ণবার জ্ঞাতিভাই মার্ক-ও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। (তোমরা তাঁর সম্বন্ধে নির্দেশ পেয়েছ, তিনি যদি তোমাদের কাছে যান তবে তাঁকে স্বাগত জানিয়ো।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সহবন্ধি আরিষ্টার্খ, এবং বার্ণবার কুটুম্ব, মার্ক—যাঁহার বিষয়ে তোমরা আজ্ঞা পাইয়াছ; তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আরিষ্টার্খ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন আর বার্ণবার খুড়তুতো ভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়ে ছিলাম৷ তিনি ওখানে গেলে তাঁকে সাদরে গ্রহণ করো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার সঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ এবং বার্ণবার আত্মীয় মার্ক শুভেচ্ছা জানাচ্ছে যাঁর বিষয়ে তোমরা আদেশ পেয়েছ, “যদি তিনি তোমাদের কাছে আসেন, তাঁকে গ্রহণ কর,”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সহবন্দি আরিষ্টার্খ, এবং বার্ণবার কুটুম্ব, মার্ক- যাঁহার বিষয়ে তোমরা আজ্ঞা পাইয়াছ; তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন, তবে তাঁহাকে গ্রহণ করিও-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সংগে বন্দী ভাই আরিষ্টার্খ আর বার্ণবার আত্মীয় মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। মার্কের বিষয় তোমরা তো আগেই আদেশ পেয়েছ যে, তিনি যদি তোমাদের কাছে আসেন তবে তাঁকে আদরের সংগে গ্রহণ কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সংগে বন্দী ভাই আরিষ্টার্খ আর বার্নাবাসের আত্মীয় মার্কও তোমাদের সালাম জানাচ্ছেন। মার্কের বিষয় তোমরা তো আগেই হুকুম পেয়েছ যে, তিনি যদি তোমাদের কাছে আসেন তবে তাঁকে আদরের সংগে গ্রহণ কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কারাসঙ্গী আরিষ্টার্খস্‌ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। বার্ণবার আত্মীয় মার্ক (এঁর সম্পর্কে আগেই বলা হয়েছে যে ইনি তোমাদের কাছে গেলে তোমরা তাঁকে গ্রহণ করবে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরিষ্টার্খ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন আর বার্ণবার খুড়তুতো ভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ (মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়ে ছিলাম৷ তিনি ওখানে গেলে তাঁকে সাদরে গ্রহণ করো৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ এবং বার্ণবার আত্মীয় মার্ক শুভেচ্ছা জানাচ্ছে যাঁর বিষয়ে তোমরা আদেশ পেয়েছ, “যদি তিনি তোমাদের কাছে আসেন, তাঁকে গ্রহণ কর,”