Colossians 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুষ্ট নামে আখ্যাত ইউসা তোমাদেরকে সালাম জানাচ্ছেন; খৎনা-করানো লোকদের মধ্যে কেবল এই কয়েক জন আল্লাহ্র রাজ্যের পক্ষে আমার সহকারী; এঁরা আমার সান্ত্বনাজনক হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু নামে আখ্যাত যুষ্ট তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মীদের মধ্যে শুধু এরাই ইহুদি। তাঁরা আমার সান্ত্বনার কারণ হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাঁহাকে গ্রহণ করিও—ও যুষ্ট নামে আখ্যাত যীশু, ইহাঁরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন; ছিন্নত্বক্ লোকদের মধ্যে কেবল এই কয়েক জন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী; ইহাঁরা আমার সান্ত্বনাজনক হইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যুষ্ট (যাকে যীশু বলেও ডাকা হয়) তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ ইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছেন, তাদের মধ্যে কেবল এঁরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন৷ এঁরা আমার মনে আনন্দ দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যীশু যাঁকে যুষ্ট নামে ডাকা হত। ছিন্নত্বকদের মধ্যে কেবল তাঁরাই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মী। তাঁরা আমাকে সান্ত্বনা দিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও যুষ্ট নামে আখ্যাত যীশু, ইঁহারা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন; ছিন্নত্বক্ লোকদের মধ্যে কেবল এই কয়েক জন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী; ইঁহারা আমার সান্ত্বনাজনক হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁকে যুষ্ট বলে ডাকা হয় সেই যীশুও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। যিহূদীদের মধ্য থেকে কেবল এই তিনজনই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সংগে কাজ করেন। তাঁরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁকে যুষ্ট বলে ডাকা হয় সেই ইউসাও তোমাদের সালাম জানাচ্ছেন। ইহুদীদের মধ্য থেকে কেবল এই তিনজনই আল্লাহ্র রাজ্যের জন্য আমার সংগে কাজ করেন। তাঁরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যীশু ওরফে যুষ্টাস্ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। ইহুদী খ্রীষ্টানদের মধ্যে শুধু এঁরাই ঐশরাজ্যের কাজে আমার সহকর্মী। এঁরা সঙ্গে থাকায় আমি মনে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পেরেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুষ্ট যাকে যীশু বলেও ডাকা হয় তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ ইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছেন, তাঁদের মধ্যে কেবল এঁরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন৷ এঁরা আমার মনে আনন্দ দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যীশু যাকে যুষ্ঠ নামে ডাকা হত। ছিন্নত্বকদের মধ্যে কেবল তাঁরাই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মী। তাঁরা আমাকে সান্ত্বনা দিয়েছেন।