Colossians 4:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইপাফ্রা তোমাদেরকে সালাম জানাচ্ছেন, তিনি তো তোমাদেরই এক জন, মসীহ্ ঈসার গোলাম; তিনি সব সময় মুনাজাতে তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা পরিপক্ক হও ও আল্লাহ্র ইচ্ছায় সমপূর্ণভাবে নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদেরই একজন, যীশু খ্রীষ্টের সেবক ইপাফ্রা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সবসময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো, পরিণত ও সুনিশ্চিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইপাফ্রা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, তিনি ত তোমাদেরই এক জন, খ্রীষ্ট যীশুর দাস; তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; তিনি তো তোমাদেরই লোক, তিনি খ্রীষ্ট যীশুর একজন সেবক৷ তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন য়েন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধিলাভ কর, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের মধ্যে একজন এবং যীশু খ্রীষ্টের একজন দাস। তিনি সবসময় প্রার্থনায় তোমাদের জন্য সংগ্রাম করছেন যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইপাফ্রা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, তিনি ত তোমাদেরই একজন, খ্রীষ্ট যীশুর দাস; তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের নিজেদের লোকদের মধ্যে একজন এবং তিনি খ্রীষ্ট যীশুর দাস। তিনি সব সময় তোমাদের জন্য প্রার্থনার যুদ্ধ চালাচ্ছেন যেন তোমরা পূর্ণতা লাভ করে এবং সব কিছুতে ঈশ্বরের ইচ্ছা নিশ্চয় করে জেনে শক্ত হয়ে দাঁড়াতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইপাফ্রাও তোমাদের সালাম জানাচ্ছেন। তিনি তোমাদের নিজেদের লোকদের মধ্যে একজন এবং তিনি মসীহ্ ঈসার গোলাম। তিনি সব সময় তোমাদের জন্য মুনাজাতের যুদ্ধ চালাচ্ছেন যেন তোমরা পূর্ণতা লাভ করে এবং সব কিছুতে আল্লাহ্র ইচ্ছা নিশ্চয় করে জেনে শক্ত হয়ে দাঁড়াতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের দেশের লোক ইপাফ্রা তোমাদের অভিবাদন জানাচ্ছেন। ইনি খ্রীষ্ট যীশুর দাস, তোমাদের জন্য সর্বদা ঐকান্তিকভাবে প্রার্থনা করে থাকেন, যেন তোমরা পরিণত ও প্রতিষ্ঠিত হয়ে ঈশ্বরের সর্ব ইচ্ছা পালন করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; তিনি তো তোমাদেরই লোক, তিনি খ্রীষ্ট যীশুর একজন সেবক৷ তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন যেন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধিলাভ কর, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের মধ্যে একজন এবং একজন খ্রীষ্ট যীশুর দাস। তিনি সবদিন প্রার্থনায় তোমাদের জন্য সংগ্রাম করছেন যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাক।