Colossians 4:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হলে পর দেখো, যেন লায়দিকেয়াস্থ মণ্ডলীতে এই পত্র পাঠ করা হয়; এবং লায়দিকেয়া থেকে যে পত্র পাবে, তা যেন তোমরাও পাঠ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়োদেকিয়ার মণ্ডলীতেও পাঠ করা হয়। আর লায়োদেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছ পাঠানো হবে, সেটি তোমরাও পাঠ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হইলে পর দেখিও, যেন, লায়দিকেয়াস্থ মণ্ডলীতেও ইহা পাঠ করা হয়; এবং লায়দিকেয়া হইতে যে পত্র পাইবে, তাহা যেন তোমরাও পাঠ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দিকেয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ঐ মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়৷ আমি লায়দিকেয়ার মণ্ডলীকে য়ে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন এই চিঠি তোমাদের মধ্যে পড়া হয়েছিল, এটা আরো লায়দিকেয়া মন্ডলীতেও পড়া হয়েছিল এবং দেখো লায়দিকেয়া থেকে যে চিঠি আসবে তা তোমরাও পড়ো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হইলে পর দেখিও, যেন, লায়দিকেয়াস্থ মণ্ডলীতেও ইহা পাঠ করা হয়; এবং লায়দিকেয়া হইতে যে পত্র পাইবে, তাহা যেন তোমরাও পাঠ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে এই চিঠি পড়া শেষ হলে পর লায়দিকেয়ার মণ্ডলীকেও এই চিঠি পড়তে দিয়ো, আর লায়দিকেয়া মণ্ডলীকে যে চিঠি পাঠানো হবে সেটাও তোমরা পোড়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে এই চিঠি পড়া শেষ হলে পর লায়দিকেয়ার জামাতকেও এই চিঠি পড়তে দিয়ো, আর লায়দিকেয়া জামাতকে যে চিঠি পাঠানো হবে সেটাও তোমরা পোড়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়দেকিয়া মণ্ডলীতেও পাঠ করা হয় এবং লায়দেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি পাঠানো হবে তোমরাও সেটি পাঠ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দিকেয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ঐ মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়৷ আমি লায়দিকেয়ার মণ্ডলীকে যে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন এই চিঠি তোমাদের মধ্যে পড়া হয়েছিল, এটা আরো লায়দিকেয়া মণ্ডলীতেও পড়া হয়েছিল এবং দেখো লায়দিকেয়া থেকে যে চিঠি আসবে তা তোমরাও পড়ো।