Colossians 4:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আর্খিপ্পকে বলো, তুমি প্রভুতে যে পরিচারকের পদ পেয়েছ তা সম্পন্ন করার দিকে মনোযোগ দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর্খিপ্পকে বোলো, “প্রভুতে সেবা করার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা যেন তুমি সুসম্পন্ন করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আর্খিপ্পকে বলিও, তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয়ে দেখিও, যেন তাহা সম্পন্ন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর্খিপ্পকে বোলো, ‘প্রভু তোমাকে য়ে কাজ দিয়েছেন তা নিশ্চয় করে শেষ করো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর্খিপ্পকে বল, “সেবা কাজ কর যা তুমি প্রভুতে গ্রহণ করেছ, যেন তুমি এটা সম্পন্ন কর।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আর্খিপ্পকে বলিও, তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সেই বিষয়ে দেখিও, যেন তাহা সমপন্ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর্খিপ্পকে এই কথা বল, “প্রভুর সেবার জন্য তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তা শেষ করবার দিকে বিশেষভাবে মনোযোগ দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর্খিপ্পকে এই কথা বল, “প্রভুর সেবার জন্য তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তা শেষ করবার দিকে বিশেষভাবে মনোযোগ দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখিপাস্‌কে বলবে, ‘প্রভু যে সেবাব্রতের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করেছেন তা সম্পূর্ণভাবে পালন করা সম্পর্কে সচেতন হও’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর্খিপ্পকে বলো, “প্রভু তোমাকে যে কাজ দিয়েছেন তা নিশ্চয় করে শেষ করো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর্খিপ্পকে বল, “সেবা কাজ কর যা তুমি প্রভুতে গ্রহণ করেছ, যেন তুমি এটা সম্পন্ন কর।”