Colossians 4:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই শুভেচ্ছা আমি পৌল নিজের হাতে লিখলাম। তোমরা মনে রেখো, আমি বন্দী আছি। রহমত তোমাদের সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার বন্দি অবস্থার কথা স্মরণ কোরো। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। তোমরা আমার বন্ধন স্মরণ করিও। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি পৌল, নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি৷ আমাকে স্মরণে রেখো, আমি কারাগারে বন্দী অবস্থায় আছি৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি পৌল এই শুভেচ্ছা আমি নিজে হাতে লিখলাম। আমার বন্দীদশা মনে করো। ঐশ্বরিক করুণা তোমাদের সঙ্গে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। তোমরা আমার বন্ধন স্মরণ করিও। অনুগ্রহ তোমাদের সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পৌল নিজের হাতে এই শুভেচ্ছার কথা লিখছি। মনে রেখো, আমি বন্দী আছি। ঈশ্বর তোমাদের দয়া করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পৌল নিজের হাতে এই সালামের কথা লিখছি। মনে রেখো, আমি বন্দী আছি। আল্লাহ্ তোমাদের রহমত দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পৌল স্বহস্তে এই শুভ সম্ভাষণ লিখে জানাচ্ছি। আমার বন্দীদশার কথা তোমরা মনে রেখ। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পৌল, নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি৷ আমাকে স্মরণে রেখো, আমি কারাগারে বন্দী অবস্থায় আছি৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৌল এই শুভেচ্ছা আমি নিজে হাতে লিখলাম। আমার বন্দীদশা মনে করো। ঐশ্বরিক অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।