Colossians 4:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সঙ্গে আমাদের জন্যও মুনাজাত কর, যেন আল্লাহ্ আমাদের জন্য কালামের দ্বার খুলে দেন, যেন মসীহের সেই নিগূঢ়তত্ত্ব জানাতে পারি, যার জন্য আমি বন্দী অবস্থায় আছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের জন্যও প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দি আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎসঙ্গে আমাদের জন্যও প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রীষ্টের সেই নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনযুক্তও আছি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো য়েন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুয়োগ করে দেন, প্রার্থনা করো আমরা য়েন সেই নিগূঢ়তত্ত্ব, যা ঈশ্বর খ্রীষ্টের সম্বন্ধে প্রকাশ করেছেন, তাও লোকদের জানাতে পারি৷ এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের জন্যও একসঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য কথা বলার দরজা খুলে দেন, খ্রীষ্টের লুকানো বিষয় জানতে পারি। কারণ এই কথার জন্য আমি বাঁধা আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎসঙ্গে আমাদের জন্যও প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রীষ্টের সেই নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনযুক্তও আছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই সংগে আমাদের জন্যও প্রার্থনা কোরো যেন খ্রীষ্ট সম্বন্ধে গুপ্ত সত্যের কথা প্রচার করবার জন্য ঈশ্বর আমাদের সুযোগ করে দেন। সেই গুপ্ত সত্যের জন্যই তো আমাকে বন্দী করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই সংগে আমাদের জন্যও মুনাজাত কোরো যেন মসীহ্ সম্বন্ধে গোপন সত্যের কথা তবলিগ করবার জন্য আল্লাহ্ আমাদের সুযোগ করে দেন। সেই গোপন সত্যের জন্যই তো আমাকে বন্দী করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমাদের জন্যও প্রার্থনা করো। কারণ আমি খ্রীষ্টের নিগূঢ়তত্ত্ব প্রচারের জন্য আজ কারাগারে। ঈশ্বর যেন সেই তত্ত্ব প্রচারের জন্য আমাদের সম্মুখে পথ প্রশস্ত করে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুযোগ করে দেন, প্রার্থনা করো আমরা যেন সেই নিগূঢ়তত্ত্ব, যা ঈশ্বর খ্রীষ্টের সম্বন্ধে প্রকাশ করেছেন, তাও লোকদের জানাতে পারি৷ এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের জন্যও একসঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য কথা বলার দরজা খুলে দেন, খ্রীষ্টের লুকানো বিষয় জানতে পারি। কারণ এই কথার জন্য আমি বাঁধা আছি।