Colossians 4:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের কথাবার্তা সব সময় রহমত সহযুক্ত হোক, লবণে আস্বাদযুক্ত হোক, কাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের আলাপ-আলোচনা যেন সবসময় অনুগ্রহে ভরপুর ও লবণে আস্বাদযুক্ত হয় এবং কাকে কীভাবে উত্তর দিতে হবে, তা যেন তোমরা জানতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের বাক্য সর্ব্বদা অনুগ্রহ সহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের কথাবার্তা সব সময় য়েন বিজ্ঞতা ও মাধুর্য়্য়পূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা সব সময় করুণাবিষ্ট হয়ে কথা বল। লবণের মত স্বাদযুক্ত হও এবং প্রত্যেক জনকে কিভাবে উত্তর দেবে তা জানো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কথাবার্তা সব সময় মধুর এবং নুন দেওয়া খাবারের মত গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে উত্তর দেবে তা তোমরা বুঝতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কথাবার্তা সব সময় মধুর এবং লবণ দেওয়া খাবারের মত গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে জবাব দেবে তা তোমরা বুঝতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কথাবার্তা যেন সর্বদা মধুর এবং সরস হয়। কার সঙ্গে কিভাবে কথা বলা উচিত তাও তোমাদের জানতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্য্য পূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সবদিন করুণাবিষ্ট হয়ে কথা বল। লবণের মত স্বাদযুক্ত হও এবং প্রত্যেক জনকে কিভাবে উত্তর দেবে তা জানো।