Daniel 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী জবাবে দানিয়ালকে বললেন, আমি আমার মালিক বাদশাহ্কে ভয় করি, তিনিই তোমাদের খাবার ও পানীয়-দ্রব্য নির্ধারণ করেছেন; তিনি তোমাদের সমবয়স্ক যুবকদের মুখের চেয়ে তোমাদের মুখ কেন শুকনো দেখবেন? এতে বাদশাহ্ আমার মাথা কেটে ফেলতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই প্রধান কর্মচারী দানিয়েলকে বললেন, “আমি আমার প্রভু মহারাজকে ভয় করি, তিনিই তোমাদের খাদ্য ও পানীয় নিরূপণ করেছেন। অন্য সমবয়স্ক যুবকদের থেকে কেন তিনি তোমাদের রুগ্ন দেখবেন? তখন তোমাদের জন্য রাজা আমার গলা কেটে নেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি, তিনিই তোমাদের ভক্ষ্য ও পানীয়-দ্রব্য নিরূপণ করিয়াছেন; তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি, তিনিই তোমাদের ভক্ষ্য ও পানীয়-দ্রব্য নিরূপণ করিয়াছেন; তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেই রাজকর্মচারী দানিয়েলকে বললেন, “যিনি তোমাদের খাবার ও আংগুর-রসের ব্যবস্থা করেছেন আমি আমার সেই প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের বয়সী অন্য যুবকদের চেয়ে কেন তোমাদের রোগা দেখবেন? এতে রাজা তোমাদের দরুন আমার মাথা কেটে ফেলতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেই রাজকর্মচারী দানিয়ালকে বললেন, “যিনি তোমাদের খাবার ও আংগুর-রসের ব্যবস্থা করেছেন আমি আমার সেই প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের বয়সী অন্য যুবকদের চেয়ে কেন তোমাদের রোগা দেখবেন? এতে বাদশাহ্ তোমাদের দরুন আমার মাথা কেটে ফেলতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অস্পনস রাজার আদেশ অমান্য করতে সাহস করলেন না। তিনি দানিয়েলকে বললেনঃ দেখুন, আপনার খাদ্যতালিকা রাজা নিজে ঠিক করে দিয়েছেন। আপনার স্বাস্থ্য যদি অন্য তরুণদের মত সুস্থ সবল না হয়, তবে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অস্পনস বললেন, “আমি আমার মনিব, রাজাকে ভয় করি| রাজার আদেশ অনুসারে আমি যদি তোমাকে খাদ্য ও পানীয় না দিই তাহলে তোমাকে হয়ত অন্যান্য যুবকদের তুলনায় দুর্বল দেখাবে| এতে তিনি আমার ওপর রুদ্ধ হতে পারেন এবং আমার মাথা কেটে ফেলতে পারেন| এবং এটা হবে তোমার এবং তোমার বন্ধুদের দোষে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাজকর্মচারী দানিয়েলকে বললেন, “আমি আমার প্রভু মহারাজের ভয় পাচ্ছি, তোমরা কি খাবার ও পানীয় পান করবে তা তিনিই আদেশ দিয়েছেন। তিনি কেন তোমাদের বয়সী অন্যান্য যুবকদের থেকে তোমাদের আরও খারাপ অবস্থায় দেখবেন? তোমাদের জন্য হয়ত রাজা আমার মাথা কেটে ফেলবেন।”