Daniel 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে প্রধান প্রহরীকে নিযুক্ত করেছিলেন, তাঁকে দানিয়াল বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কে দেখাশোনার দায়িত্ব কর্মচারীদের প্রধান যে প্রহরীকে দিয়েছিলেন, দানিয়েল তাকে বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাঁহাকে দানিয়েল কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাঁহাকে দানিয়েল কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাজকর্মচারী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য যে লোককে নিযুক্ত করেছিলেন দানিয়েল তাঁকে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাজকর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য যে লোককে নিযুক্ত করেছিলেন দানিয়াল তাঁকে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দানিয়েল ও তাঁর তিন বন্ধুর তত্ত্বাবধানের জন্য যে ব্যক্তিকে অস্পনস নিযুক্ত করেছিলেন, দানিয়েল তাঁর শরণাপন্ন হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের ওপর লক্ষ্য রাখার জন্য অস্পনস রক্ষী নিয়োগ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েল দেখাশোনা করার লোকটী সঙ্গে কথা বললেন যাকে সেই রাজকর্মচারী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য নিযুক্ত করেছিলেন,