Daniel 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি মেহেরবানী করে দশ দিন আপনার গোলামদের পরীক্ষা করুন; ভোজন পান করার জন্য আমাদেরকে সব্‌জি ও পানি দিতে হুকুম দিন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনি অনুগ্রহ করে দশদিন আপনার দাসদের পরীক্ষা করুন এবং আমাদের শুধুমাত্র সবজি ও জল খেতে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি অনুগ্রহ করিয়া দশ দিন আপনার দাসদের পরীক্ষা করুন; ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সব্‌জি ও জল দিতে আজ্ঞা হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি অনুগ্রহ করিয়া দশ দিন আপনার দাসদের পরীক্ষা করুন; ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সব্‌জি ও জল দিতে আজ্ঞা হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি দয়া করে দশ দিন আপনার এই দাসদের পরীক্ষা করে দেখুন; আপনি আমাদের কেবল শাক-সব্‌জি ও জল খেতে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি দয়া করে দশ দিন আপনার এই গোলামদের পরীক্ষা করে দেখুন; আপনি আমাদের কেবল শাক-সব্‌জি ও পানি খেতে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেনঃ অনুগ্রহ করে আমাদের দিন দশেকের জন্য পরীক্ষা করে দেখুন। আমাদের শুধু নিরামিষ খাদ্য ও পানের জন্য জল দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল রক্ষীকে বললেন, “দয়া করে আমাদের শুধু শস্য ও জল দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন “দয়া করে আমাদের, আপনার এই দাসদের দশ দিন পরীক্ষা করে দেখুন; আমাদের শুধু খাওয়ার জন্য কিছু শাক সব্জি ও জল পান করতে দিন।