Daniel 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নিজের সম্মুখে আমাদের চেহারা এবং রাজকীয় ভক্ষ্যভোগী যুবকদের চেহারার পরীক্ষা হোক; পরে আপনি যেমন দেখবেন, সেই অনুসারে আপনার এই গোলামদের সঙ্গে ব্যবহার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর রাজপ্রাসাদের অন্য যুবকেরা, যারা রাজকীয় খাদ্য ও পানীয় গ্রহণ করবে, তাদের চেহারার সঙ্গে আমাদের মিলিয়ে দেখুন এবং সেই অনুসারে আপনার দাসদের প্রতি যথাযথ ব্যবস্থা নিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আপনার সম্মুখে আমাদের কান্তির ও রাজকীয় ভক্ষ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হউক; পরে আপনি যেমন দেখিবেন, তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আপনার সম্মুখে আমাদের কান্তির এবং রাজকীয় ভক্ষ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হউক; পরে আপনি যেমন দেখিবেন, তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজার খাবার খাওয়া সেই যুবকদের সংগে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আপনার এই দাসদের সংগে ব্যবহার করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্র খাবার খাওয়া সেই যুবকদের সংগে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আপনার এই গোলামদের সংগে ব্যবহার করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যে তরুণেরা রাজ সভাসদদের জন্য নির্দিষ্ট খাদ্য-পানীয় গ্রহণ করবে, তাদের চেহারার সঙ্গে আমাদের চেহারা মিলিয়ে দেখবেন। দেখে আপনি তখন যা ভাল বুঝবেন তাই করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দশ দিন পর যে সব যুবকরা রাজকীয়় খাবার খাচ্ছে তাদের সঙ্গে আমাদের তুলনা করো| দেখ কাদের বেশী স্বাস্থ্যবান দেখায় এবং তারপর যেমন দেখবে তেমন ভাবে তোমার এই ভৃত্যদের সঙ্গে ব্যবহার করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমাদের চেহারার সঙ্গে রাজার সুস্বাদু খাবার খাওয়া সেই সমস্ত যুবকদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আমাদের, আপনার এই দাসদের সঙ্গে ব্যবহার করবেন।”