Daniel 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দশ দিন পরে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবকের চেয়ে এঁরা সুরূপ ও স্বাস্থ্যবান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দশদিন পরে যারা রাজকীয় খাদ্য ও পানীয় গ্রহণ করেছিল তাদের থেকে এই চারজনকে বেশি স্বাস্থ্যবান ও হৃষ্টপুষ্ট দেখা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দশ দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবক অপেক্ষা ইহাঁরা সুরূপ ও মাংসল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দশ দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবক অপেক্ষা ইঁহারা সুরূপ ও মাংসল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দশ দিনের শেষে দেখা গেল রাজার খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তাঁরা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দশ দিনের শেষে দেখা গেল বাদশাহ্‌র খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তাঁরা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্দিষ্ট সময়ের পর দেখা গেল যে যাদের রাজকীয় আহার দেওয়া হয়েছিল তাদের চেয়ে এই চারজন বেশী স্বাস্থ্যবান ও সবল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দশ দিন পর, যে সমস্ত যুবক রাজার বিশেষ সুখাদ্য খাচ্ছিল তাদের থেকে দানিয়েল ও তাঁর বন্ধুদের বেশী স্বাস্থ্যবান দেখাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দশ দিনের র শেষে তাদের চেহারা রাজার সুস্বাদু খাবার খাওয়া যুবকদের থেকেও আরও বেশি স্বাস্থ্যবান ও পরিপুষ্ট দেখতে পাওয়া গেল।