Daniel 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য প্রধান প্রহরী তাঁদের ঐ খাবার ও পানীয় আঙ্গুর-রস বাদ দিয়ে তাঁদেরকে শুধু শাক-সব্জি দিতে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সেই প্রহরী রাজকীয় খাদ্য ও পানীয় দ্রাক্ষারসের পরিবর্তে তাদের শুধু সবজি খেতে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য গৃহাধ্যক্ষ তাঁহাদের ঐ আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাঁহাদিগকে সব্জি দিতে থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য গৃহাধ্যক্ষ তাঁহাদের ঐ আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাঁহাদিগকে সব্জি দিতে থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই লোকটি রাজার খাবার ও আংগুর-রস সরিয়ে দিয়ে তার বদলে তাঁদের শাক-সব্জিই দিতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই লোকটি বাদশাহ্র খাবার ও আংগুর-রস সরিয়ে দিয়ে তার বদলে তাঁদের শাক-সব্জিই দিতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে তিনি রাজকীয় খাদ্য পানীয়ের পরিবর্তে তাঁদের নিরামিষ আহারেরই ব্যবস্থা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই রক্ষী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কে রাজার দেওয়া খাবার না দিয়ে শস্য খাদ্য দিতে লাগলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সেই দেখাশোনা করার লোকটি রাজার খাবার ও আঙ্গুর রস সরিয়ে নিলেন এবং তাঁদের শুধু শাক সব্জি দিলেন।