Daniel 1:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ যে সময়ের শেষে সকলকে আনবার কথা বলে দিয়েছিলেন, সেই সময় উত্তীর্ণ হলে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী তাঁদেরকে বখতে-নাসারের সম্মুখে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার নির্ধারিত সময়ের শেষে কর্মচারীদের প্রধান এই যুবকদের নেবুখাদনেজারের কাছে উপস্থিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা যে সময়ের শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়াছিলেন, সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাঁহাদিগকে নবূখদ্নিৎসরের সম্মুখে উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা যে সময়ের শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়াছিলেন, সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাঁহাদিগকে নবূখদ্নিৎসরের সম্মুখে উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য রাজা যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নবূখদ্নিৎসরের সামনে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য বাদশাহ্ যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের বখতে-নাসারের সামনে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজনির্ধারিত তিন বৎসর পার হলে অস্পনস এই সব তরুণদের নেবুকাডনেজারের কাছে উপস্থিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন বছর শিক্ষানবিশীর শেষে অস্পনস সমস্ত যুবককে নবূখদনিৎসরের সামনে উপস্থিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের রাজার সামনে নিয়ে যাওয়ার জন্য যে দিন রাজা ঠিক করে দিয়েছিলেন তা শেষ হলে, সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নবূখদনিৎসরের সামনে নিয়ে গেলেন।