Daniel 1:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ তাঁদের সঙ্গে আলাপ করলেন; আর তাদের মধ্যে দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়, এই কয়েকজনের সমকক্ষ কাউকেও দেখতে পাওয়া গেল না; এজন্য তাঁরা বাদশাহ্র সম্মুখে দণ্ডায়মান হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা তাদের সঙ্গে কথা বললেন এবং দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়দের সমতুল্য কাউকে পেলেন না; তাই তারা রাজার সেবা করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা তাঁহাদের সহিত আলাপ করিলেন; আর তাঁহাদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়, এই কয়েক জনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না; এই জন্য তাঁহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা তাঁহাদের সহিত আলাপ করিলেন; আর তাহাদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়, এই কয়েক জনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না; এই জন্য তাঁহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁদের সংগে কথা বলে বুঝলেন যে, আর কেউ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সমান নয়; তাই এই চারজন রাজার কাজে নিযুক্ত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাঁদের সংগে কথা বলে বুঝলেন যে, আর কেউ দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সমান নয়; তাই এই চারজন বাদশাহ্র কাজে নিযুক্ত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বললেন। এদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কেই সকলের চেয়ে রাজার বেশী ভাল লাগল। তাই তাঁরা রাজসভাসদ হিসাবে গৃহীত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাদের সবার সাথে কথা বলার পর দেখলেন যে সমস্ত যুবকদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় সবচেয়ে ভাল| তাই এই চার জন যুবককে রাজার বিশেষ ভৃত্য করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাঁদের সঙ্গে কথা বললেন এবং সেই যুবকদের দলের মধ্য আর কেউ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সঙ্গে তুলনা করার মত ছিল না; তাঁরা রাজার সামনে দাঁড়ালেন এবং সেবা করার জন্য প্রস্তুত হলেন।