Daniel 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রভু তাঁর হাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে এবং আল্লাহ্র গৃহের কতকগুলো পাত্র তুলে দিলেন; আর তিনি সেগুলো শিনিয়র দেশে তাঁর দেবালয়ে নিয়ে গেলেন; এবং পাত্রগুলো তাঁর দেবতার ভাণ্ডার-গৃহে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর প্রভু, যিহূদার রাজা যিহোয়াকীম এবং ঈশ্বরের মন্দিরের কিছু মূল্যবান পাত্র রাজা নেবুখাদনেজারের হাতে সঁপে দিলেন। এবং নেবুখাদনেজার সেই মূল্যবান পাত্রগুলি নিয়ে ব্যাবিলনে তার দেবতার মন্দিরে গেলেন ও দেবতার ভাণ্ডার ঘরে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রভু তাঁহার হস্তে যিহূদা-রাজ যিহোয়াকীমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন; আর তিনি সেইগুলি শিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন; এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার-গৃহে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রভু তাঁহার হস্তে যিহূদা-রাজ যিহোয়াকীমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন; আর তিনি সেইগুলি শিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন; এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার-গৃহে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু তাঁর হাতে যিহূদার রাজা যিহোয়াকীমকে তুলে দিলেন এবং তাঁর সংগে ঈশ্বরের ঘরের কতগুলো পাত্রও তুলে দিলেন। তিনি সেই পাত্রগুলো বাবিলে তাঁর দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধনভাণ্ডারে রেখে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক তাঁর হাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে তুলে দিলেন এবং তাঁর সংগে আল্লাহ্র ঘরের কতগুলো পাত্রও তুলে দিলেন। তিনি সেই পাত্রগুলো ব্যাবিলনে তাঁর দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধনভাণ্ডারে রেখে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিহোয়াকীমকে বন্দী করলেন ও মন্দিরের কিছু মূল্যবান সম্পদ লুণ্ঠন করলেন। জগদীশ্বর প্রভু এইভাবে নেবুকাডনেজারের হাতে যিহোয়াকিমের পতন ঘটালেন। নেবুকাডনেজার ব্যাবিলনে তাঁর আরাধ্য দেবতাদের মন্দিরে কিছু বন্দীকে নিয়ে গেলেন আর লুণ্ঠিত সম্পদ সেই মন্দিরের কোষাগারে জমা রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু নবূখদনিৎসরকে যিহূদার রাজা যিহোয়াকীমকে পরাস্ত করতে দিয়েছিলেন| নবূখদনিৎসর মন্দির থেকে কয়েকটি বাসন-কোষন ও অন্যান্য জিনিস বাবিলে নিয়ে গিয়েছিলেন| তিনি সেইগুলি তাঁর আরাধ্য দেবতার মন্দিরে রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু নবূখদনিৎসরকে যিহূদার রাজা যিহোয়াকীমের উপর জয়লাভ করতে দিলেন এবং ঈশ্বরের গৃহের কতগুলো পবিত্র পাত্রও তাঁকে তিনি দিলেন। তিনি সেইগুলি ব্যাবিলনে, তাঁর দেবতার মন্দিরে নিয়ে গেলেন এবং তিনি সেই পবিত্র পাত্রগুলি তাঁর দেবতার ধনভান্ডারে রেখে দিলেন।