Daniel 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা বাদশাহ্ তাঁদের জিজ্ঞাসা করলেন, সেই বিষয়ে তাঁর সমগ্র রাজ্যের সমস্ত জাদুকর ও গণক থেকে তাঁদেরকে দশগুণ বেশি বিজ্ঞ দেখতে পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত রকম জ্ঞান ও বিচারবুদ্ধির বিষয়ে রাজা দেখলেন যে রাজ্যের সমস্ত মন্ত্রবেত্তা ও মায়াবীদের চেয়ে তারা দশগুণ বেশি বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞান ও বুদ্ধির বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে রাজা তাঁদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে, তাঁরা তাঁর সারা রাজ্যের মধ্যেকার সমস্ত যাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশগুণ ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞান ও বুদ্ধির বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে বাদশাহ্ তাঁদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে, তাঁরা তাঁর সারা রাজ্যের মধ্যেকার সমস্ত জাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশগুণ ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যে প্রশ্নই জিজ্ঞাসা করেন বা যে কোন সমস্যাই উত্থাপন করেন, দেখা যায় যে রাজ্যের যে কোন ভবিষ্যৎ-বক্তা বা জাদুকরের চেয়ে এই চারজন সে বিষয়ে দশগুণ বেশী অবগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই রাজার বুদ্ধিমান উপদেশের প্রয়োজন হত, তখনই উনি দেখতেন তারা তাঁর রাজ্যের যাদুকরগণ এবং বিচক্ষণ ব্যক্তি সমূহের চেয়ে দশগুন ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞান ও বুদ্ধির বিষয়ে রাজা যে সমস্ত প্রশ্ন তাঁদের জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে, তাঁর সমস্ত রাজ্যের মধ্যে যত যাদুকর, যারা নিজেদেরকে মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের থেকে তাঁরা দশগুণ ভাল।