Daniel 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ এও স্থির করলেন যে, তাদের যেন বাদশাহ্র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস থেকে প্রতিদিনের অংশ দেওয়া হয়; এবং তাদেরকে এভাবে তিন বছর পরিপোষণ করতে হবে যেন সেই সময়ের শেষে তারা বাদশাহ্র কাছে দাঁড়াতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা নিজের আহারের খাদ্য ও পানীয় দ্রাক্ষারস থেকে তাদের জন্য প্রতিদিনের অংশ দিতে আদেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই সময়ের শেষে তারা রাজকাজে নিযুক্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা নিরূপণ করিলেন যে, তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাঁহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে তিন বৎসর পরিপোষণ করিতে হইবে; যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা নিরূপণ করিলেন যে, তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাঁহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে তিন বৎসর পরিপোষণ করিতে হইবে; যেন সেই সময়ের শেষে তাহারা রাজার কাছে দাঁড়াইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁর খাবার থেকে তাদের প্রতিদিনের পরিমাণ মত খাবার ও আংগুর-রস দেবার নির্দেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর শিক্ষা দেবার পরে তারা রাজার কাজে নিযুক্ত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাঁর খাবার থেকে তাদের প্রতিদিনের পরিমাণ মত খাবার ও আংগুর-রস দেবার নির্দেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর শিক্ষা দেবার পরে তারা বাদশাহ্র কাজে নিযুক্ত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নির্দেশ দিলেন, রাজসভার পারিষদবর্গের জন্য যে আহার্য ধার্য করা আছে এই তরুণেরা প্রতিদিন সেই একই খাদ্য-পানীয় গ্রহণ করবে। তিন বৎসর এইভাবে তাদের শিক্ষা চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার বিশেষ সুখাদ্য থেকে নবূখদনিৎসর একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পানীয় ঐ যুবকদের দিয়েছিলেন| তিন বছরের শিক্ষানবিশীর শেষে তারা যাতে রাজাকে সেবা করতে পারে তিনি সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাঁর সুস্বাদু খাবার ও আঙ্গুর রস যা তিনি পান করতেন তার থেকে তাদের প্রতিদিনের র অংশ দেওয়ার জন্য নির্দিষ্ট করে দেন। এই যুবকদের তিন বছর ধরে শিক্ষা দেওয়া হবে এবং তার পরে, তারা রাজার সেবা করবে।