Daniel 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দানিয়াল মনে স্থির করলেন যে, তিনি বাদশাহ্র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস দ্বারা নিজেকে নাপাক করবেন না। এজন্য নিজেকে যেন নাপাক করতে না হয়, এই অনুমতি রাজপ্রাসাদের প্রধান কর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দানিয়েল স্থির করলেন রাজার দেওয়া খাদ্য ও পানীয় দ্রাক্ষারস গ্রহণ করে তিনি নিজেকে অশুচি করবেন না এবং তিনি এইভাবে নিজেকে অশুচি না করার বিষয়ে কর্মচারীদের প্রধানের অনুমতি চাইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে, তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না; এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে, তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দানিয়েল কিন্তু মনে মনে ঠিক করলেন যে, তিনি রাজার খাবার ও আংগুর-রস দিয়ে নিজেকে অশুচি করবেন না। এইভাবে যাতে নিজেকে অশুচি করতে না হয় সেইজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দানিয়াল কিন্তু মনে মনে ঠিক করলেন যে, তিনি বাদশাহ্র খাবার ও আংগুর-রস দিয়ে নিজেকে নাপাক করবেন না। এইভাবে যাতে নিজেকে নাপাক করতে না হয় সেইজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েল স্থির করলেন রাজার দেওয়া এই আহার্য গ্রহণ করে তিনি নিজেকে অশুচি করবেন না। তিনি এই বিষয়ে অস্পনসের অনুমতি চাইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দানিয়েল স্থির করলেন যে রাজার শৌখীন খাদ্য ও পানীয় গ্রহণ করে নিজেকে অশুচি করবেন না এবং এ ব্যাপারে তিনি অস্পনসের অনুমতি চাইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দানিয়েল মনে মনে ঠিক করলেন যে, তিনি রাজার খাবার ও আঙ্গুর রস যা রাজা পান করত তা দিয়ে নিজেকে অশুচি করবেন না। যাতে তিনি নিজেকে অশুচি না করেন তাই তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন।