Daniel 10:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পারস্য-রাজ্যের শাসনকর্তা একুশ দিন পর্যন্ত আমার বিরুদ্ধে দাঁড়ালেন। পরে দেখ, প্রধান শাসনকর্তাদের মধ্যে মিকাইল নামক এক জন আমাকে সাহায্য করতে আসলেন; আর আমি সেই স্থানে পারস্যের বাদশাহ্‌দের কাছে থাকলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পারস্য সাম্রাজ্যের অধিপতি আমাকে একুশদিন প্রতিরোধ করেছিল। তখন মীখায়েল, প্রধান অধিপতিগণদের একজন আমাকে সাহায্য করতে আসলেন, কারণ পারস্য রাজার কাছে আমাকে আটকে রাখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পারস্য-রাজ্যের অধ্যক্ষ একুশ দিন পর্য্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখ, প্রধান অধ্যক্ষদের মধ্যে মীখায়েল নামক এক জন আমার সাহায্য করিতে আসিলেন; আর আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পারস্য-রাজ্যের অধ্যক্ষ একুশ দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখ, প্রধান অধ্যক্ষদের মধ্যে মীখায়েল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন; আর আমি সেই স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পারস্য রাজ্যের প্রধান একুশ দিন পর্যন্ত আমাকে বাধা দিয়েছিল। তখন মীখায়েল নামে প্রধান স্বর্গদূতদের একজন আমাকে সাহায্য করতে আসলেন, কারণ আমি পারস্যের রাজাদের মধ্যে একা ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পারস্য রাজ্যের প্রধান একুশ দিন পর্যন্ত আমাকে বাধা দিয়েছিল। তখন মিকাইল নামে প্রধান ফেরেশতাদের একজন আমাকে সাহায্য করতে আসলেন, কারণ আমি পারস্যের বাদশাহ্‌দের মধ্যে একা ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য সাম্রাজ্যের অধিরক্ষক দূত একুশ দিন ধরে আমাকে বাধা দিয়েছিলেন। তখন প্রধান দূতদের অন্যতম মীখায়েল এলেন আমাকে সাহায্য করতে কারণ পারস্যে আমি একা পড়ে গিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পারস্যের যুবরাজ 21 দিন ধরে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল| সে আমাকে তোমার কাছে আসা থেকে বিরত করেছিল| তখন মীখায়েল নামের একজন গুরুত্বপূর্ণ যুবরাজ আমাকে সাহায্যের জন্য এগিয়ে এলো| কারণ আমি সেখানে একা পারস্যরাজের দ্বারা আটকে পড়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পারস্য রাজ্যের শাসনকর্ত্তা আমাকে বাধা দিয়েছিল এবং আমি সেখানে পারস্যের রাজাদের সঙ্গে একুশ দিন রাখা হয়েছিল৷ কিন্তু মীখায়েল প্রধান অধিপতি আমাকে সাহায্য করতে এলেন।