Daniel 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, উত্তরকালে তোমার জাতির প্রতি যা ঘটবে, তা আমি তোমাকে বুঝিয়ে দিতে এসেছি; কেননা দর্শনটি এখনও দীর্ঘকালের অপেক্ষা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার স্বজাতিদের প্রতি ভবিষ্যতে কী ঘটবে তা ব্যাখ্যা করতে এখন আমি এসেছি, কারণ এই দর্শন আসন্ন সময়ের কথা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি; কেননা দর্শনটী এখনও দীর্ঘকালের অপেক্ষা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি; কেননা দর্শনটি এখনও দীর্ঘকালের অপেক্ষা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভবিষ্যতে তোমার লোকদের উপর যা ঘটবে তা তোমাকে বুঝাবার জন্য আমি এখন তোমার কাছে এসেছি, কারণ দর্শনের মধ্যে যে সময়ের কথা বলা হয়েছে তা এখনও আসে নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভবিষ্যতে তোমার লোকদের উপর যা ঘটবে তা তোমাকে বুঝাবার জন্য আমি এখন তোমার কাছে এসেছি, কারণ দর্শনের মধ্যে যে সময়ের কথা বলা হয়েছে তা এখনও আসে নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার স্বজাতির ভবিষ্যৎ কি–সে কথা আমি তোমাকে বুঝিয়ে দিতে এসেছি। দর্শনটি ভাবীকালের ঘটনার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ দানিয়েল, তোমার লোকদের ভবিষ্যতে কি হবে সেটা ব্যাখ্যা করবার জন্য আমি এসেছি| এই স্বপ্নদর্শন ভবিষ্যতের একটি সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি তোমাকে সাহায্য করতে এসেছি যেন তুমি বুঝতে পারো যে শেষ দিনের তোমার লোকদের প্রতি কি ঘটবে। কারণ এই দর্শন হল সেই সমস্ত দিনের র বিষয় যা এখনও আসে নি।”