Daniel 10:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে এই কথা বলার পর আমি অবাক হয়ে ভূমিতে উবুড় হয়ে পড়ে রইলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন আমাকে এসব কথা বলছিলেন তখন আমি মাথা নিচু করে উপুড় হয়ে মাটির দিকে চেয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে উপুড় হইয়া অবাক্ হইয়া রহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে উবুড় হইয়া অবাক্ হইয়া রহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন আমাকে এই কথা বলছিলেন তখন আমি মাথা নীচু করে ছিলাম, আমার মুখে কোন কথা ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন আমাকে এই কথা বলছিলেন তখন আমি মাথা নীচু করে ছিলাম, আমার মুখে কোন কথা ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর এই সব কথা শুনে আমি বাক্শক্তি রহিত হয়ে মাটির দিকে চেয়ে রইলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকটি আমার সঙ্গে কথা বলার সময় আমি আভূমি নত হয়েছিলাম| আমি কোন কথা বলতে পারছিলাম না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যখন আমাকে এই কথা বলছিলেন, তখন আমি মাটির দিকে মাথা নীচু করে ছিলাম এবং আমার মুখে কোন কথা ছিল না।