Daniel 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার এই প্রভুর গোলাম কিভাবে আমার এই প্রভুর সঙ্গে কথা বলতে পারে? এখন আমার কিছুমাত্র বল নেই, আমার মধ্যে শ্বাসও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু, আমি, তোমার ভক্তদাস, কী করে তোমার সঙ্গে কথা বলতে পারি? আমার সব শক্তি শেষ হয়ে গেছে এবং ঠিক ভাবে নিশ্বাসও নিতে পারছি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার এই প্রভুর দাস কি প্রকারে আমার এই প্রভুর সহিত কথা কহিতে পারে? এক্ষণে আমার কিছুমাত্র বল নাই, আমার মধ্যে শ্বাসও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার এই প্রভুর দাস কি প্রকারে আমার এই প্রভুর সহিত কথা বলিতে পারে? এক্ষণে আমার কিছুমাত্র বল নাই, আমার মধ্যে শ্বাসও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রভু, আমি আপনার দাস, আমি কেমন করে আপনার সংগে কথা বলব? আমার শক্তি নেই এবং আমার মধ্যে শ্বাসও নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে হুজুর, আমি আপনার গোলাম, আমি কেমন করে আপনার সংগে কথা বলব? আমার শক্তি নেই এবং আমার মধ্যে শ্বাসও নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু, আপনার কাছে আমি সামান্য ক্রীতদাসের মত। আপনার সঙ্গে কথাবার্তা বলি এমন সাহস বা ক্ষমতা আমার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাশয়, আমি দানিয়েল, আপনার ভৃত্য| আমার প্রভু, আমার মত একজন বিনীত লোক আপনার সঙ্গে কি করে কথা বলতে পারে? আমার সমস্ত শক্তি নিঃশেষিত এবং আমার পক্ষে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আপনার দাস, আমি কি করে আমার মনিবের সঙ্গে কথা বলতে পারি? কারণ এখন আমার কোন শক্তি নেই এবং আমার মধ্যে কোন শ্বাসও অবশিষ্ট নেই।”